মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায়, মন্দিরবাজারের এইআরও-র বিরুদ্ধে কমিশনে রিপোর্ট
দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এক মৃত ব্যক্তিকে চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার সবুজ সংকেত দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও-র বিরুদ্ধে। মহম্মদ শহিদুল হক নামে ওই ব্যক্তির তথ্যে অসঙ্গতি থাকায় তাঁকে শুনানিতে ডাকা হয়েছিল। তবে শুনানির আগেই তাঁর পরিবার মৃত্যুর শংসাপত্র জমা দিয়ে জানায় যে তিনি জীবিত নেই। পরিবারের পক্ষ থেকে সরকারি ডেথ সার্টিফিকেট জমা দেওয়া সত্ত্বেও সংশ্লিষ্ট এইআরও ওই ব্যক্তিকে যোগ্য ভোটার হিসেবে গণ্য করেন এবং তালিকায় নাম বহাল রাখার অনুমতি