আঙুল মটকালে কি সত্যিই আর্থরাইটিস হয়? জানুন বৈজ্ঞানিক ব্যাখ্যা – বার্তা.in
News Desk: কথা বলার ফাঁকে কিংবা কাজের মাঝে অনেকেই অজান্তেই আঙুল মটকান। দুই আঙুলের চাপে তৈরি হওয়া সেই টুকটাক আওয়াজে অনেকে একধরনের আরাম অনুভব করেন। তবে এই অভ্যাসকে ঘিরে সমাজে নানা ভুল ধারণা প্রচলিত। কেউ মনে করেন, এতে হাতের গাঁট নষ্ট হয়; আবার কারও ধারণা, আঙুলের হাড়ে ঘর্ষণ লাগার কারণেই এই শব্দ তৈরি হয়।দীর্ঘদিন ধরে চলে আসা এসব বিশ্বাসের সঙ্গে বাস্তবতার বেশ পার্থক্য রয়েছে—এমনটাই বলছেন চিকিৎসকেরা।সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অস্থিরোগ বিশেষজ্ঞ ডা. ডেভিড আব্বাসি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে আঙুল মটকানোর প্রকৃত কারণ ও এর