নতুন বার্তা

latest-news

পাণ্ডুয়া থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার জাল আধার কার্ড

পাণ্ডুয়া থেকে গ্রেপ্তার বাংলাদেশি অনুপ্রবেশকারী, উদ্ধার জাল আধার কার্ড

গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মালদার গাজোল থানার পাণ্ডুয়া এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম ফিরোজ সেখ, যার বাড়ি বাংলাদেশের জয়হাটের রসুলপুর ফুলবাড়ি এলাকায়। সোমবার রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় পুলিশ তাকে হাতে-নাতে পাকড়াও করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, কোনো বৈধ নথিপত্র ছাড়াই গত রমজান মাসের আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল ফিরোজ। পরবর্তীতে সে জাল আধার কার্ড তৈরি করে গুজরাটে শ্রমিকের কাজ করতে চলে যায়। সম্প্রতি সে গুজরাট থেকে পুনরায় মালদায় ফিরে এলে পুলিশের জালে ধরা পড়ে। মঙ্গলবার 
চ্যাটজিপিটিতে তথ্য ফাঁসের ঝুঁকি এড়াতে ওপেনএআই-এর নতুন সুরক্ষা ফিচার – বার্তা.in

চ্যাটজিপিটিতে তথ্য ফাঁসের ঝুঁকি এড়াতে ওপেনএআই-এর নতুন সুরক্ষা ফিচার – বার্তা.in

News Desk: প্রযুক্তির যুগে চ্যাটজিপিটি এখন দৈনন্দিন কাজের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠলেও এর মাধ্যমে ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য ফাঁসের ঝুঁকি ক্রমশ বাড়ছে। ব্যবহারকারীদের এই বিপদ থেকে রক্ষা করতে ওপেনএআই এবার নিয়ে এসেছে ‘লকডাউন মোড’ (Lockdown Mode) এবং ‘এলিভেটেড রিস্ক লেবেল’ (Elevated Risk Labels)-এর মতো বিশেষ সুরক্ষা কবচ। মূলত হ্যাকারদের ‘প্রম্পট ইনজেকশন’ কৌশলের মাধ্যমে গোপন তথ্য চুরির চেষ্টা রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।নতুন এই ‘লকডাউন মোড’ সক্রিয় করলে চ্যাটজিপিটি বাইরের কোনো সিস্টেম বা পরিষেবার সঙ্গে যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন করে দেয়। সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি বাধ্যতামূলক 
নারীদের তুলনায় পুরুষদের দ্রুত বয়স বৃদ্ধির পেছনে জিনগত ও পরিবেশগত কারণ – বার্তা.in

নারীদের তুলনায় পুরুষদের দ্রুত বয়স বৃদ্ধির পেছনে জিনগত ও পরিবেশগত কারণ – বার্তা.in

News Desk: সাধারণত দেখা যায়, নারীরা পুরুষদের তুলনায় বেশি দিন বাঁচেন। শুধু আয়ু নয়, শরীর ও মস্তিষ্কের বার্ধক্যও নারীদের মধ্যে তুলনামূলকভাবে ধীরে ঘটে। চিকিৎসা ও গবেষণার দৃষ্টিতে এই পার্থক্যের পেছনে রয়েছে হরমোন, জীবনযাপন, শারীরিক গঠন ও জিনগত বৈশিষ্ট্য।বিশেষজ্ঞদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষদের শরীর নারীদের তুলনায় দ্রুত ক্ষয় হয়। পেশি শক্তি কমে যায়, হাড় দুর্বল হয় এবং হৃদরোগের ঝুঁকিও বেশি দেখা দেয়। এই পার্থক্যের একটি বড় কারণ হলো হরমোন।পুরুষদের শরীরে থাকা টেস্টোস্টেরন হরমোন বয়সের সঙ্গে দ্রুত কমতে থাকে। এর ফলে পেশি ক্ষয় হয়, 
পেঁপের বীজের স্বাস্থ্যগুণ: ওজন কমানো থেকে হৃদযন্ত্রের যত্ন – বার্তা.in

পেঁপের বীজের স্বাস্থ্যগুণ: ওজন কমানো থেকে হৃদযন্ত্রের যত্ন – বার্তা.in

News Desk: অনেকেই পেঁপে খাওয়ার পর বীজ ফেলে দেন, কিন্তু এই ছোট ছোট কালো বীজ স্বাস্থ্যগুণে কোনো সুপারফুডের কম নয়। ডায়েটিশিয়ান ও হেলথ কোচ বিধি চাওলা জানিয়েছেন, পেঁপের বীজে প্রচুর পরিমাণ ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট ও প্রোটিন থাকে। এছাড়া এতে ক্যালসিয়াম, জিঙ্ক, ম্যাগনেশিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদানও রয়েছে। পলিফেনল ও ফ্ল্যাভোনয়েডের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বীজ শরীরকে ফ্রি র‌্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করতে সহায়ক।ওজন কমাতে সহায়ক:যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের ডায়েটে পেঁপের বীজ রাখা উপকারী হতে পারে। এতে থাকা ফাইবার হজমকে সাহায্য করে 
যুবসাথী প্রকল্প ২০২৬: অনলাইন ও অফলাইন আবেদন পদ্ধতির বিস্তারিত গাইড – বার্তা.in

যুবসাথী প্রকল্প ২০২৬: অনলাইন ও অফলাইন আবেদন পদ্ধতির বিস্তারিত গাইড – বার্তা.in

News Desk: পশ্চিমবঙ্গ সরকারের যুবসাথী প্রকল্পের ২০২৬ সালের আবেদন প্রক্রিয়ায় বড় বদল এসেছে। এখন ক্যাম্পের দীর্ঘ লাইন এড়িয়ে ঘরে বসেই অনলাইনে নাম নথিভুক্ত করা যাচ্ছে। অনলাইন আবেদনে দ্রুত রেজিস্ট্রেশন নম্বর ও রিসিভ কপি পাওয়ার সুবিধা থাকায় অনেক আবেদনকারীই ডিজিটাল মাধ্যম বেছে নিচ্ছেন। তবে প্রথাগত অফলাইন আবেদন ব্যবস্থাও বর্তমানে সচল রয়েছে। এই প্রকল্পে আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং বেকার হতে হবে। ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকা বাধ্যতামূলক। তবে মনে রাখতে হবে, অন্য কোনো সরকারি ভাতা 
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: ৫০টি মার্কিন যুদ্ধবিমান ও রণতরী মোতায়েন – বার্তা.in

মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ: ৫০টি মার্কিন যুদ্ধবিমান ও রণতরী মোতায়েন – বার্তা.in

News Desk: পরমাণু চুক্তি নিয়ে উত্তেজনার আবহে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করছে আমেরিকা। গত ২৪ ঘণ্টায় এফ-১৬ ও এফ-৩৫ সহ ৫০টির বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান ওই অঞ্চলের বিভিন্ন ঘাঁটিতে পাঠানো হয়েছে। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপ ইরান ও আমেরিকার মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কাকে আরও তীব্র করে তুলেছে। সমুদ্রেও শক্তি বাড়াচ্ছে পেন্টাগন। ইউএসএস গেরাল্ড আর ফোর্ড এবং আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীর পাশাপাশি তিনটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার দ্রুত গন্তব্যের দিকে অগ্রসর হচ্ছে। আকাশপথে জ্বালানি ভরার ট্যাঙ্কার বিমানও মোতায়েন করা হয়েছে, যা যে কোনো বড় সামরিক অভিযানের আগাম প্রস্তুতি 
জলাভূমি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সেভ জলঙ্গির বসে আঁকো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান – বার্তা.in

জলাভূমি ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সেভ জলঙ্গির বসে আঁকো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান – বার্তা.in

News Desk: দেবাশীষ সিংহ / নদীয়া।১৭ ই ফেব্রুয়ারি রূপসী বাংলার কবিজীবনানন্দ দাসের জন্মদিনে অনুষ্ঠিত হলো নবদ্বীপ স্বরূপগঞ্জ বাসস্ট্যান্ডে ভাগিরথি গঙ্গার তীরে সেভ জলঙ্গি সংগঠনের উদ্যোগ্যে পরিবেশের ভারসাম্য রক্ষার স্বার্থে ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। জানাযায়, এদিন নবদ্বীপের ভাগীথির পাশ দিয়ে বয়ে যাওয়া জলঙ্গিনদীর তীরে সমস্ত ঘাট গুলিতে এদিন এই অনুষ্ঠান পালিত হয়।এদিনের অনুষ্ঠানে মোট তিনটি বিভাগে প্রতিযোগীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্টিত হয় আবৃত্তি প্রতিযোগিতা ও নৃত্য প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রাহংকারী সফল প্রতিযোগীদের হাতে অর্থম দ্বিতীয় ও 
রমজান ও ইদ উপলক্ষে তিন দিনের সরকারি ছুটির দাবি অধীর চৌধুরীর – বার্তা.in

রমজান ও ইদ উপলক্ষে তিন দিনের সরকারি ছুটির দাবি অধীর চৌধুরীর – বার্তা.in

News Desk: আসন্ন রমজান ও ইদ-উল-ফিতর উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের কাছে তিন দিনের সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে ইদ পালিত হওয়ার কথা মাথায় রেখে তিনি রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব পেশ করেন। অধীর চৌধুরীর মতে, ইদ মুসলিম সম্প্রদায়ের কাছে গভীর ধর্মীয় ও সামাজিক গুরুত্ব বহন করে, তাই উৎসবের সময় প্রশাসনিক মানবিকতা বজায় রাখা জরুরি।ছুটির পাশাপাশি তিনি একগুচ্ছ দাবিও পেশ করেছেন। যার মধ্যে রয়েছে রমজান মাসে বিশেষ রেশন বরাদ্দ, বাজারদর নিয়ন্ত্রণে টাস্ক ফোর্স গঠন এবং 
ক্রেডিট কার্ডের বিল মেটানোর সময় সতর্ক হোন, এই ৫টি ভুল বাড়াতে পারে আপনার খরচ – বার্তা.in

ক্রেডিট কার্ডের বিল মেটানোর সময় সতর্ক হোন, এই ৫টি ভুল বাড়াতে পারে আপনার খরচ – বার্তা.in

News Desk: বর্তমান সময়ে ক্রেডিট কার্ডের জনপ্রিয়তা বাড়লেও বিল পরিশোধের ক্ষেত্রে অসতর্কতা বড় আর্থিক ক্ষতির কারণ হতে পারে। অনেক ব্যবহারকারী বিল হাতে পাওয়ার পর তা বিস্তারিত পরীক্ষা করেন না। এর ফলে বিলে কোনো ভুল থাকলে বা গোপন কোনো চার্জ যুক্ত হলে তা অজানাই থেকে যায়, যা পকেট থেকে বাড়তি টাকা খসিয়ে দেয়।বিল পেমেন্টের শেষ তারিখ মনে না রাখা একটি সাধারণ কিন্তু মারাত্মক ভুল। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে চড়া হারে জরিমানা এবং সুদ গুনতে হয়। এ ছাড়া, পেমেন্ট করার পর তা সফল হয়েছে কি না, 
রাশিয়ায় আকাশছোঁয়া শশার দাম: ৩০০ রুবেল ছাড়িয়ে ‘নতুন সোনা’র তকমা – বার্তা.in

রাশিয়ায় আকাশছোঁয়া শশার দাম: ৩০০ রুবেল ছাড়িয়ে ‘নতুন সোনা’র তকমা – বার্তা.in

News Desk: রাশিয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বর্তমানে এক কেজি শশার দাম ৩০০ রুবেল ছাড়িয়েছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫০ টাকার বেশি। বাজারে এই সবজির দাম মাংসকেও ছাড়িয়ে যাওয়ায় স্থানীয়রা একে ‘নতুন সোনা’ বলে অভিহিত করছেন। অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ায় তীব্র ক্ষোভ ছড়িয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, দীর্ঘস্থায়ী ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে সামরিক ব্যয় বৃদ্ধি এবং সরকারি ভর্তুকি হ্রাস এই পরিস্থিতির মূল কারণ। এছাড়া ভ্যাট বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থার সংকট এবং রাশিয়ার তীব্র শীতকালীন প্রতিকূল আবহাওয়ার ফলে উৎপাদন ব্যাহত হওয়ায় বাজারে