রাষ্ট্রসংঘের মঞ্চে বাংলার জয়জয়কার! বিশ্বসেরা স্বীকৃতি পেল মমতার ‘মাটির সৃষ্টি’ ও সুগন্ধি চাল – বার্তা.in
News Desk: রাষ্ট্রসংঘের দরবারে ফের উজ্জ্বল পশ্চিমবঙ্গ। বাংলার কৃষিতে বিপ্লব আনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প ‘মাটির সৃষ্টি’ এবার পেল আন্তর্জাতিক খ্যাতি। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পকে স্বীকৃতি দিয়েছে। শুধু তাই নয়, বাংলার ঐতিহ্যবাহী তিন সুগন্ধি চাল— গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচুরও পেয়েছে বিশ্বমানের ‘ফুড অ্যান্ড কালচার হেরিটেজ’-এর তকমা।রুক্ষ মাটিতে সোনার ফসল২০২০ সালে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শুরু হওয়া ‘মাটির সৃষ্টি’ প্রকল্পের লক্ষ্য ছিল অনুর্বর ও একফসলি জমিকে উর্বর ও বহুফসলি করে তোলা। নতুন সেচব্যবস্থা এবং পুকুর খননের মাধ্যমে সেখানে এখন বছরভর