পাকিস্তানের চালে পা দিল বাংলাদেশ? নকভির পাতা ফাঁদেই কি ভেস্তে গেল ভারতের সফর – বার্তা.in
News Desk: বাংলাদেশ ক্রিকেট মহলে এখন তোলপাড়। টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলমঞ্চে টাইগারদের অনুপস্থিতি যতটা না যন্ত্রণার, তার চেয়েও বড় বিস্ফোরক তথ্য সামনে আসায় শুরু হয়েছে চরম বিতর্ক। এতদিন ধারণা করা হচ্ছিল, স্রেফ নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ দল ভারতে খেলতে আসতে রাজি হয়নি। কিন্তু পর্দার আড়ালের আসল সত্যটি এবার ফাঁস করে দিলেন খোদ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রাক্তন সিইও এবং বিসিবির প্রাক্তন সচিব সৈয়দ আশরাফুল হক।তার দাবি অনুযায়ী, ভারতের মাটিতে খেলতে না যাওয়ার এই আত্মঘাতী সিদ্ধান্তের নেপথ্যে কাজ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির মস্তিষ্ক।