রেকর্ড গড়েও হারল ভারত: ইতিহাস গড়ে সুজি বেটসকে টপকালেন হরমনপ্রীত – বার্তা.in
News Desk: ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ৩৫৬টি ম্যাচ খেলার অনন্য ইতিহাস গড়েছেন। ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেই তিনি নিউজিল্যান্ডের সুজি বেটসকে টপকে যান। ২০০৯ সালে অভিষেকের পর দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারে এটি তার এক বিশেষ মাইলফলক। তবে ব্যক্তিগত এই অর্জনের দিনে দলকে জয় এনে দিতে ব্যর্থ হন অধিনায়ক। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া জর্জিয়া ভলের ৮৮ এবং বেথ মুনির ৪৬ রানের সৌজন্যে ১৬৩ রান সংগ্রহ করে। রান তাড়া করতে নেমে ভারতের হয়ে স্মৃতি মন্ধানা ও শেফালি বর্মা