ওজন কমাতে দাওয়াই নয়, ভরসা রাখুন বাড়িতে তৈরি স্বাস্থ্যকর প্রোটিন শেক-এ – বার্তা.in
News Desk: বাজারচলতি প্রোটিন ড্রিঙ্কে অতিরিক্ত চিনি ও ক্যালোরি থাকায় তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। এর পরিবর্তে বাড়িতে তৈরি প্রোটিন শেক ওজন কমাতে এবং শরীরচর্চার পরবর্তী ধকল সামলাতে বেশি কার্যকর। বিশেষ করে যারা নিয়মিত জিম বা ব্যায়াম করছেন, তাদের ডায়েটে সঠিক উপায়ে তৈরি পুষ্টিকর পানীয় অন্তর্ভুক্ত করা জরুরি।ওজন নিয়ন্ত্রণে রাখতে চকোলেট আমন্ড বাটার শেক একটি চমৎকার বিকল্প। কাঠবাদামের দুধ, আমন্ড বাটার, কলা ও দারচিনির গুঁড়ো মিশিয়ে তৈরি এই পানীয় ফাইবারে ভরপুর, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণেও সাহায্য করে। এছাড়া আখরোট, চিয়া বীজ, তিসির