ভর্তুকি ও খয়রাতি সংস্কৃতি নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের – বার্তা.in
News Desk: দেশজুড়ে ক্রমবর্ধমান ‘খয়রাতি সংস্কৃতি’ ও বিনামূল্যে পরিষেবা প্রদানের প্রবণতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। তামিলনাড়ু বিদ্যুৎ বণ্টন সংস্থার একটি আবেদনের শুনানিতে বিচারপতিরা প্রশ্ন তোলেন, ঢালাও ভর্তুকি রাজ্যগুলির আর্থিক বোঝা ও রাজস্ব ঘাটতি কতটা বাড়িয়ে দিচ্ছে। আদালত স্পষ্ট জানায়, প্রকৃত অভাবী ও সামর্থ্যবানদের মধ্যে পার্থক্য না করে সবাইকে বিনামূল্যে পরিষেবা দেওয়া নীতিগতভাবে সমর্থনযোগ্য নয়। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ পর্যবেক্ষণ করেছে যে, ঢালাও জনমুখী প্রকল্পের পরিবর্তে সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান সৃষ্টি করা। সব স্তরে বিনামূল্যে পরিষেবা প্রদানের ফলে নাগরিকদের