বাবরের নামে মসজিদ নির্মাণে বাধা নেই, সুপ্রিম কোর্টের নির্দেশে কপাল পুড়ল মামলাকারীর – বার্তা.in
News Desk: মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের কাজ কি মাঝপথেই থমকে যাবে? মোগল সম্রাট বাবরের নামে কোনো ধর্মীয় স্থাপত্য তৈরি করা যাবে না— এই মর্মে দায়ের হওয়া জনস্বার্থ মামলা শুনতে আজ সাফ অস্বীকার করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এই সংক্রান্ত আবেদন গ্রহণ না করায় শেষ পর্যন্ত মামলা প্রত্যাহার করে নিতে বাধ্য হন আবেদনকারীর আইনজীবী।তৃণমূল থেকে বহিষ্কৃত নেতা তথা জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর সম্প্রতি বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। গত ৬ ডিসেম্বর লক্ষাধিক মানুষের উপস্থিতিতে এই