কমিশনের কড়া বার্তার পর জেলাশাসকদের নিয়ে জরুরি বৈঠকে মুখ্যসচিব – বার্তা.in
News Desk: নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ম্যারাথন বৈঠক শেষ হতেই রাজ্যের জেলাশাসক ও পুলিশ সুপারদের নিয়ে জরুরি বৈঠকে বসলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী। ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই বৈঠকে মূলত কমিশনের দেওয়া নির্দেশিকা ও পর্যবেক্ষণগুলো নিয়ে আলোচনা করা হয়। নবান্ন সূত্রে খবর, ভোটের আগে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং শান্তিময় নির্বাচন নিশ্চিত করাই ছিল এই আলোচনার প্রধান লক্ষ্য।এর আগে সকালে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যের হিংসা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন। অন্যান্য রাজ্যের তুলনায় বাংলায় কেন ভোটের সময় বেশি অশান্তি হয়, তা নিয়ে মুখ্যসচিবকে