মাতৃত্বের আনন্দ নাকি ফিগার হারানোর ভয়, কেরিয়ার ও সন্তান নিয়ে অকপট অভিনেত্রী চিত্রাঙ্গদা – বার্তা.in
News Desk: গত বছর ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার ঠিক পরের দিনই জীবনের শ্রেষ্ঠ উপহারটি পেয়েছিলেন চিত্রাঙ্গদা শতরূপা। ‘প্রেগন্যান্সি কিট’-এ ফুটে ওঠা সেই পজিটিভ রিপোর্ট তাঁর জীবন বদলে দিয়েছে। তবে আনন্দের মাঝেই অভিনেত্রীর মনে উঁকি দিয়েছিল একরাশ আশঙ্কা। পেশায় শিল্পী হওয়ার কারণে নিজের পরিবর্তিত শরীর বা ‘বেবি বাম্প’ নিয়ে কিছুটা চিন্তিত হয়ে পড়েছিলেন তিনি। নিজের ফিগার আর আগের মতো ফিরে পাবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছিল মানসিক দ্বন্দ্ব।চিত্রাঙ্গদা জানিয়েছেন, একসময় তিনি নিজের কাউন্সেলিং নিজেই করেছেন। তিনি উপলব্ধি করেছেন যে মাতৃত্ব