পিটার এলবার্সের বিদায় ঘিরে তোলপাড় ইন্ডিগোতে চাপের মুখে পদত্যাগ করলেন সিইও – বার্তা.in
News Desk: দেশের বৃহত্তম বিমান সংস্থা ইন্ডিগোর শীর্ষ পদে বড়সড় রদবদল ঘটল। লাগাতার যাত্রী ভোগান্তি এবং বিমান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-র প্রবল চাপের মুখে শেষপর্যন্ত পদত্যাগ করলেন সিইও পিটার এলবার্স। সোমবার ইন্ডিগোর পরিচালনা পর্ষদ তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে। আপাতত সংস্থার অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব সামলাবেন ব্যবস্থাপনা পরিচালক রাহুল ভাটিয়া।২০২২ সালের সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়া পিটার এলবার্সের জমানায় গত কয়েক মাস ধরেই ইন্ডিগোর পরিষেবা নিয়ে দানা বেঁধেছিল বিতর্ক। বিশেষ করে ২০২৫ সালের ডিসেম্বর মাসে নজিরবিহীন উড়ান বিপর্যয়ের মুখে পড়ে সংস্থাটি। তথ্য বলছে, সেই সময় প্রতিদিন গড়ে ৫০০