Admin

রথযাত্রার রেশ কাটতে না কাটতেই কেশপুরে বিজেপিতে বড়সড় ধস নামাল তৃণমূল – বার্তা.in

রথযাত্রার রেশ কাটতে না কাটতেই কেশপুরে বিজেপিতে বড়সড় ধস নামাল তৃণমূল – বার্তা.in

News Desk: পশ্চিম মেদিনীপুরের কেশপুরে গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন ধরাল শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবার কেশপুরে বিজেপির পরিবর্তন রথযাত্রা কর্মসূচি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার দলের ব্লক নেতৃত্বসহ একাধিক কর্মী সপার্ষদ ঘাসফুল শিবিরে যোগ দিলেন।কেশপুর ব্লকের ৩ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক সোমনাথ চক্রবর্তীর নেতৃত্বে এদিন একদল সক্রিয় বিজেপি কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে শামিল হন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা। এই যোগদান কর্মসূচিতে ব্লকের অন্যান্য বিশিষ্ট তৃণমূল নেতারাও উপস্থিত ছিলেন।দলবদল প্রসঙ্গে তৃণমূল ব্লক সভাপতি প্রদ্যুৎ 
মালদায় চাষির থেকে তোলাবাজির অভিযোগ চার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে রণক্ষেত্র হবিবপুর – বার্তা.in

মালদায় চাষির থেকে তোলাবাজির অভিযোগ চার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে রণক্ষেত্র হবিবপুর – বার্তা.in

News Desk: মালদার হবিবপুরে থ্রেসার মেশিন নিয়ে জমিতে যাওয়ার সময় এক চাষির কাছ থেকে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠল ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা চার সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী জনতা মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় হবিবপুর থানার পুলিশ এবং পঞ্চায়েত সমিতির সভাপতি।স্থানীয় সূত্রে জানা গেছে, জয়দেব পান্ডে নামে এক চাষি তাঁর জমির সরষে ঝাড়াই করার জন্য থ্রেসার মেশিন নিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় কর্তব্যরত চার সিভিক ভলান্টিয়ার তাঁর পথ আটকে টাকা দাবি 
উত্তরবঙ্গের চতুর্থ বৃহত্তম মেলা আর দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বিকট কালী পুজো শুরু হচ্ছে ৬ এপ্রিল থেকে – বার্তা.in

উত্তরবঙ্গের চতুর্থ বৃহত্তম মেলা আর দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বিকট কালী পুজো শুরু হচ্ছে ৬ এপ্রিল থেকে – বার্তা.in

News Desk: দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ধলপাড়া অঞ্চলের ত্রিমোহিনীতে অবস্থিত ঐতিহ্যবাহী শ্রী শ্রী বিকট কালী মন্দিরে ২০২৬ সালের বার্ষিক মহাপুজো ও মেলার প্রস্তুতি এখন তুঙ্গে। জনসমাগমের দিক থেকে উত্তরবঙ্গের চতুর্থ এবং দক্ষিণ দিনাজপুরের দ্বিতীয় বৃহত্তম এই মেলাটি পশ্চিমবঙ্গের দশটি প্রধান মেলার মধ্যে অন্যতম।আগামী ৬ এপ্রিল মায়ের মঙ্গলঘট স্থাপন ও প্রসাদ বিতরণের মাধ্যমে ১৪৩২ বঙ্গাব্দের এই উৎসবের শুভ সূচনা হবে, যা চলবে ১৫ এপ্রিল পর্যন্ত। উৎসব চলাকালীন প্রতিদিন দুপুর ১২টায় এবং সন্ধ্যা ৬টায় পুজো, ভোগ আরতি ও প্রসাদ বিতরণ করা হবে। ১২ এপ্রিল নিশি 
বিজেপির পরিবর্তন যাত্রায় উত্তাল দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে বালুরঘাট পর্যন্ত পদ্ম শিবিরের বিশাল কর্মসূচি – বার্তা.in

বিজেপির পরিবর্তন যাত্রায় উত্তাল দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে বালুরঘাট পর্যন্ত পদ্ম শিবিরের বিশাল কর্মসূচি – বার্তা.in

News Desk: আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে বড়সড় রাজনৈতিক কর্মসূচি শুরু করল ভারতীয় জনতা পার্টি। সুকান্ত মজুমদারের নেতৃত্বে শুরু হওয়া এই ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে জেলায় ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। গঙ্গারামপুর থেকে যাত্রা শুরু হওয়ার পর ফুলবাড়ী এলাকায় একটি বর্ণাঢ্য স্বাগত সভার আয়োজন করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ফুলবাড়ীর সভায় আরও অংশ নেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এছাড়াও তপনের বিধায়ক বুধরাই টুডু 
স্মার্ট মিটার আর বিদ্যুৎ বিলের প্রতিবাদে উত্তাল পূর্ব মেদিনীপুর দেউলিয়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ – বার্তা.in

স্মার্ট মিটার আর বিদ্যুৎ বিলের প্রতিবাদে উত্তাল পূর্ব মেদিনীপুর দেউলিয়ায় জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ – বার্তা.in

News Desk: পূর্ব মেদিনীপুর: বিদ্যুৎ আইন সংশোধনী বিল ২০২৫-এর প্রতিবাদ এবং স্মার্ট মিটার বসানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হলো বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন। সোমবার অল ইন্ডিয়া ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশনের দেশব্যাপী প্রতিবাদ দিবসের ডাকে সাড়া দিয়ে পূর্ব মেদিনীপুর জেলায় ব্যাপক বিক্ষোভ কর্মসূচি পালন করে অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশন বা অ্যাবেকা।এদিন সকালে পূর্ব মেদিনীপুরের দেউলিয়া এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কে প্রতীকী পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। সকাল ৯টা ৩০ মিনিট থেকে ১৫ মিনিটের এই অবরোধের জেরে কলকাতা ও খড়গপুরগামী লেনে বহু যানবাহন আটকে পড়ে। বিক্ষোভকারীরা বিদ্যুৎ আইন সংশোধনী 
আলুর ন্যায্য দামের দাবিতে গোয়ালতোড়ে আলু ঢেলে বিজেপির বিশাল বিক্ষোভ মিছিল – বার্তা.in

আলুর ন্যায্য দামের দাবিতে গোয়ালতোড়ে আলু ঢেলে বিজেপির বিশাল বিক্ষোভ মিছিল – বার্তা.in

News Desk: আলু চাষিদের স্বার্থে এবং ফসলের ন্যায্য মূল্যের দাবিতে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়। ফলন ভালো হওয়া সত্ত্বেও বাজারে আলুর সঠিক দাম না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় চাষিরা। এই বঞ্চনার প্রতিবাদে শালবনী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালতোড়ে এদিন পথে নামে বিজেপি নেতৃত্ব।বিক্ষোভ চলাকালীন প্রতিকী প্রতিবাদ হিসেবে রাস্তার ওপর আলু ঢেলে বিক্ষোভ প্রদর্শন করেন বিজেপি কর্মীরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক গৌতম কৌরি সহ দলের একাধিক জেলা স্তরের নেতাকর্মী। বিজেপি নেতৃত্বের দাবি, চাষিদের স্বপ্নের ফসল আলু 
পুরষের এই ৫ কথাতেই কুপোকাত হবে নারীর মন এবং নিমেষেই বাড়বে সম্পর্কের গভীরতা – বার্তা.in

পুরষের এই ৫ কথাতেই কুপোকাত হবে নারীর মন এবং নিমেষেই বাড়বে সম্পর্কের গভীরতা – বার্তা.in

News Desk: সম্পর্কের ক্ষেত্রে দামি উপহারের চেয়েও অনেক সময় ছোট ছোট আন্তরিক কথা বেশি কার্যকরী হয়ে ওঠে। বিশেষ করে নারীরা তাঁদের সঙ্গীর মুখ থেকে নির্দিষ্ট কিছু কথা শুনতে অত্যন্ত পছন্দ করেন, যা সম্পর্কের বাঁধনকে আরও মজবুত করে তোলে। তবে অনেক পুরুষই ঠিক বুঝে উঠতে পারেন না যে কোন কথাগুলো প্রিয় মানুষের মুখে হাসি ফোটাতে পারে। জেনে নিন এমন ৫টি বাক্য যা একজন নারীর হৃদয়ে বিশেষ জায়গা করে নিতে সাহায্য করে।প্রিয় মানুষের রূপের প্রশংসা করলে তিনি নিজেকে বিশেষ অনুভব করেন। তাই “তোমার মতো সুন্দর আর 
বাঙালির আদি দুর্গাপূজা: ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি ও বাসন্তী পূজা – বার্তা.in

বাঙালির আদি দুর্গাপূজা: ১৯ মার্চ থেকে শুরু হচ্ছে চৈত্র নবরাত্রি ও বাসন্তী পূজা – বার্তা.in

News Desk: শরৎকালের অকাল বোধনের আগে বাসন্তী পূজাই ছিল বাঙালির আদি দুর্গাপূজা। চৈত্র নবরাত্রির শেষ চার দিন ধরে দেবী দুর্গার এই আরাধনা চলে। বসন্তকালে এই উৎসব পালিত হয় বলে এর নাম বাসন্তী পূজা। প্রথা অনুযায়ী, সপ্তমী থেকে দশমী— এই চার দিন ভক্তিভরে দেবীর অর্চনা করেন ভক্তরা।চলতি বছর ১৯ মার্চ থেকে চৈত্র নবরাত্রি শুরু হচ্ছে। ওই দিন সকাল ৬টা ৫২ মিনিট থেকে ৭টা ৪৩ মিনিটের মধ্যে ঘট স্থাপনের শুভ সময় নির্ধারণ করা হয়েছে। নবরাত্রির এই ধারাবাহিকতায় আগামী ২৪ মার্চ মহাষষ্ঠীর মধ্য দিয়ে মূল বাসন্তী পূজার 
ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে হিলিতে বিডিও অফিস ঘেরাও বামফ্রন্টের – বার্তা.in

ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে হিলিতে বিডিও অফিস ঘেরাও বামফ্রন্টের – বার্তা.in

News Desk: দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে ভোটার তালিকা সংশোধন এবং সাধারণ ভোটারদের হয়রানি বন্ধের দাবিতে বড়সড় আন্দোলনে নামল বামফ্রন্ট। সোমবার হিলি ব্লক জুড়ে একটি বিশাল মিছিল বের করার পর বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করেন বাম নেতা-কর্মীরা। বামফ্রন্টের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, বিচারাধীন অবস্থায় থাকা ভোটারদের বিষয়টি নিষ্পত্তি না করে কোনোভাবেই নির্বাচন ঘোষণা করা যাবে না।বিক্ষোভকারীদের মূল দাবি ছিল, ভোটার তালিকা থেকে কেন নাম বাদ দেওয়া হয়েছে এবং কাদের নাম বিচারাধীন রাখা হয়েছে, সেই তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। বাম নেতৃত্বের অভিযোগ, এসআইআর-এর 
রেল যোগাযোগে বড় পদক্ষেপ: ৪,৪৭৪ কোটি ব্যয়ে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে বসছে নতুন লাইন – বার্তা.in

রেল যোগাযোগে বড় পদক্ষেপ: ৪,৪৭৪ কোটি ব্যয়ে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে বসছে নতুন লাইন – বার্তা.in

News Desk: পশ্চিমবঙ্গের রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক করতে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে, রাজ্যের পাঁচটি জেলা এবং ঝাড়খণ্ড মিলিয়ে প্রায় ১৯২ কিলোমিটার দীর্ঘ নতুন মাল্টিট্র্যাকিং প্রকল্প অনুমোদিত হয়েছে। এই মেগা প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪,৪৭৪ কোটি টাকা এবং ২০৩০-৩১ সালের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।প্রকল্পের অধীনে মূলত সাঁইথিয়া-পাকুর এবং সাঁতরাগাছি-খড়্গপুর রুটে চতুর্থ রেললাইন স্থাপন করা হবে। বিশেষ করে সাঁতরাগাছি থেকে খড়্গপুর পর্যন্ত ১১১ কিলোমিটার অংশে নতুন লাইন তৈরি হলে কলকাতা থেকে