Admin

মোদীর ব্রিগেডের মঞ্চ খুলে ফেলার নির্দেশ দিল এসপিজি চরম উদ্বেগে বিজেপি শিবির – বার্তা.in

মোদীর ব্রিগেডের মঞ্চ খুলে ফেলার নির্দেশ দিল এসপিজি চরম উদ্বেগে বিজেপি শিবির – বার্তা.in

News Desk: কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন জনসভাকে কেন্দ্র করে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি মঙ্গলবার বিকেলে আচমকাই সভামঞ্চ খুলে ফেলার নির্দেশ দিয়েছে। মাটির নিচে নিশ্ছিদ্র তল্লাশি চালানোর প্রয়োজনেই এই কঠোর পদক্ষেপ বলে জানা গেছে, যার ফলে ব্যপক উদ্বেগের মুখে পড়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব।আগামী শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর মেগা সমাবেশ হওয়ার কথা। গত রবিবার থেকেই জোরকদমে মঞ্চ বাঁধার কাজ শুরু করেছিলেন বিজেপি কর্মীরা। লোহার স্তম্ভ এবং কাঠের পাটাতন দিয়ে মূল কাঠামোর কাজ প্রায় শেষ 
লোকসভায় তুলকালাম এবং মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে সরব বিরোধীরা – বার্তা.in

লোকসভায় তুলকালাম এবং মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ চেয়ে সরব বিরোধীরা – বার্তা.in

News Desk: ভোট চুরির অভিযোগ এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠল লোকসভা। মঙ্গলবার অধিবেশনের ‘জিরো আওয়ারে’ বিরোধীদের প্রবল বিক্ষোভ ও স্লোগানবাজির জেরে ২৫ মিনিটের জন্য মুলতুবি করে দেওয়া হয় সংসদীয় কার্যক্রম।এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান যখন অতিরিক্ত প্রশ্নের জবাব দিচ্ছিলেন, তখনই উত্তেজনার সূত্রপাত হয়। কৃষিমন্ত্রী অভিযোগ করেন যে, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কেন্দ্রীয় কৃষক সুরক্ষা প্রকল্পগুলি রাজ্যে কার্যকর করছে না। এই মন্তব্যের পরই তৃণমূল সাংসদরা ক্ষোভে ফেটে পড়েন এবং ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।কিছুক্ষণের মধ্যেই অন্যান্য বিরোধী দলের 
২০২১ সালের ভোটপরবর্তী হিংসার এলাকাগুলোতে কারা ছিলেন দায়িত্বে, ডিজি-র কাছে ওসিতেদের তালিকা চাইল নির্বাচন কমিশন – বার্তা.in

২০২১ সালের ভোটপরবর্তী হিংসার এলাকাগুলোতে কারা ছিলেন দায়িত্বে, ডিজি-র কাছে ওসিতেদের তালিকা চাইল নির্বাচন কমিশন – বার্তা.in

News Desk: কলকাতার রাজভবনে রাজ্য পুলিশ ও প্রশাসনের শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে কড়া অবস্থান নিল ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে এসে ২০২১ সালের ভোটপরবর্তী হিংসার স্মৃতি উসকে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। মঙ্গলবার মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের সঙ্গে বৈঠকে ওই সময়কার অশান্তিপ্রবণ এলাকাগুলোর ওসিতেদের নামের তালিকা তলব করেছে কমিশন।কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের পাশাপাশি তাঁদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কারা ছিলেন, সেই তথ্যও দ্রুত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে ওই অফিসারদের 
বিজেপির পরিবর্তন যাত্রা শেষ হতেই শুরু হলো কাটাছেঁড়া কার পালে হাওয়া আর কোথায় বাড়ল অস্বস্তি – বার্তা.in

বিজেপির পরিবর্তন যাত্রা শেষ হতেই শুরু হলো কাটাছেঁড়া কার পালে হাওয়া আর কোথায় বাড়ল অস্বস্তি – বার্তা.in

News Desk: রাজ্যে আটদিনের ‘পরিবর্তন যাত্রা’ শেষ করে এখন প্রাপ্তি আর অপ্রাপ্তির হিসাব মেলাতে ব্যস্ত বিজেপি শিবির। কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে ভিনরাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতিতে এই মেগা কর্মসূচি কতটা সফল হলো আর কোথায় খামতি রয়ে গেল তা নিয়ে দলের অন্দরেই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।বিজেপি নেতৃত্বের দাবি এই যাত্রার মাধ্যমে বিধানসভা ভোটের আগে কর্মীদের চাঙ্গা করা সম্ভব হয়েছে। রাজ্যের প্রতিটি জেলা এবং অধিকাংশ বিধানসভা কেন্দ্রে পৌঁছে গিয়ে দলের দৃশ্যমানতা বাড়ানো এবং তৃণমূলকে রক্ষণাত্মক ভঙ্গিতে ঠেলে দেওয়া ছিল এই কর্মসূচির অন্যতম বড় সাফল্য। বিশেষ করে অমিত 
মঙ্গল-শনির সংযোগে রাজযোগ, এপ্রিলে ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির – বার্তা.in

মঙ্গল-শনির সংযোগে রাজযোগ, এপ্রিলে ভাগ্যের চাকা ঘুরবে ৫ রাশির – বার্তা.in

News Desk: বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখে গ্রহের অধিপতি মঙ্গল এবং ন্যায়ের দেবতা শনি একে অপরের অত্যন্ত সন্নিকটে অবস্থান করবে। এই বিরল মহাজাগতিক ঘটনার ফলে তৈরি হচ্ছে শক্তিশালী ‘মঙ্গল-শনি সংযোগ’। জ্যোতিষশাস্ত্রে মঙ্গল সাহস ও শক্তির প্রতীক এবং শনি শৃঙ্খলা ও ধৈর্যের কারক। এই দুই গ্রহের শক্তির মিলনে সংশ্লিষ্ট জাতকদের কর্মজীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে বড় সাফল্যের পথ প্রশস্ত হবে।এই রাজযোগের প্রভাবে বিশেষত পাঁচটি রাশির জাতক-জাতিকারা অভূতপূর্ব আর্থিক লাভের মুখ দেখবেন। মেষ ও সিংহ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি এবং পৈতৃক সম্পত্তি থেকে 
বিজেপিকে রুখতে কেশপুরে তৃণমূলের মেগা প্রস্তুতি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গর্জে উঠলেন নেতারা – বার্তা.in

বিজেপিকে রুখতে কেশপুরে তৃণমূলের মেগা প্রস্তুতি, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে গর্জে উঠলেন নেতারা – বার্তা.in

News Desk: পশ্চিম মেদিনীপুর: আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কোমর বেঁধে ময়দানে নেমে পড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ১ নম্বর অঞ্চলের উরামিতে একটি বিশাল পথসভার আয়োজন করা হয়। নির্বাচনের দামামা বাজার আগেই জনসংযোগ বাড়াতে এবং সাংগঠনিক শক্তি যাচাই করে নিতেই এই সভার ডাক দেওয়া হয়েছিল।উরামির এই সভায় ব্লক ও অঞ্চল স্তরের প্রথম সারির একঝাঁক নেতৃত্ব উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঁজা, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দুর্লভ ঘোষ, গ্রাম পঞ্চায়েত প্রধান 
জমি দিয়েও মেলেনি চাকরি মালদহে প্রতারণার শিকার আদিবাসী পরিবার পথে বসার আশঙ্কায় সরব বিজেপি – বার্তা.in

জমি দিয়েও মেলেনি চাকরি মালদহে প্রতারণার শিকার আদিবাসী পরিবার পথে বসার আশঙ্কায় সরব বিজেপি – বার্তা.in

News Desk: সরকারি প্রকল্পের জন্য জমি দিলেই মিলবে পরিবারের দুই সদস্যের চাকরি। প্রশাসনের এমন প্রতিশ্রুতিতে বিশ্বাস করে নিজের ১০ কাঠা জমি তুলে দিয়েছিলেন মালদহের হবিবপুর ব্লকের রাঘবপুর গুজিয়া গ্রামের বাসিন্দা সাহেব বাস্কে। তবে এক বছর পেরিয়ে গেলেও মেলেনি সেই কাঙ্ক্ষিত কাজ। উল্টে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তৈরি জলের ট্যাঙ্ক বসানোর পর এখন জমি হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে ওই আদিবাসী পরিবারের। অভিযোগ, জমিদাতার পরিবারকে বঞ্চিত করে শাসকদলের ঘনিষ্ঠদের সেখানে কাজে নিযুক্ত করা হয়েছে।বিচারের আশায় জেলাশাসক থেকে শুরু করে বিডিও এবং জেলা পরিষদ পর্যন্ত সমস্ত দরজায় 
আলু তোলার কাজে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা কেশপুরে উল্টে গেল পিকআপ ভ্যান আহত বহু শ্রমিক – বার্তা.in

আলু তোলার কাজে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা কেশপুরে উল্টে গেল পিকআপ ভ্যান আহত বহু শ্রমিক – বার্তা.in

News Desk: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের হাড়িপুকুর এলাকায় আলু তোলার কাজে যাওয়ার পথে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নয়নজুলিতে উল্টে যায়। রবিবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ২০ থেকে ২২ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।স্থানীয় সূত্রে খবর, কেশপুর ব্লকের চার নম্বর অঞ্চলের নেড়াদেউলে মাঠে কাজ করার উদ্দেশ্যে ২৫ থেকে ২৭ জন শ্রমিক একটি পিকআপ ভ্যানে করে যাচ্ছিলেন। হাড়িপুকুর এলাকায় পৌঁছানোর সময় গাড়িটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে পড়ে গেলে বিপত্তি ঘটে। আহতদের মধ্যে বেশ কয়েকজন মহিলা শ্রমিকও রয়েছেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় 
রথযাত্রার রেশ কাটতে না কাটতেই কেশপুরে বিজেপিতে বড়সড় ধস নামাল তৃণমূল – বার্তা.in

রথযাত্রার রেশ কাটতে না কাটতেই কেশপুরে বিজেপিতে বড়সড় ধস নামাল তৃণমূল – বার্তা.in

News Desk: পশ্চিম মেদিনীপুরের কেশপুরে গেরুয়া শিবিরে বড়সড় ভাঙন ধরাল শাসক দল তৃণমূল কংগ্রেস। শনিবার কেশপুরে বিজেপির পরিবর্তন রথযাত্রা কর্মসূচি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার দলের ব্লক নেতৃত্বসহ একাধিক কর্মী সপার্ষদ ঘাসফুল শিবিরে যোগ দিলেন।কেশপুর ব্লকের ৩ নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক সোমনাথ চক্রবর্তীর নেতৃত্বে এদিন একদল সক্রিয় বিজেপি কর্মী ও সমর্থক আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে শামিল হন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের কেশপুর ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজা। এই যোগদান কর্মসূচিতে ব্লকের অন্যান্য বিশিষ্ট তৃণমূল নেতারাও উপস্থিত ছিলেন।দলবদল প্রসঙ্গে তৃণমূল ব্লক সভাপতি প্রদ্যুৎ 
বিজেপির পরিবর্তন যাত্রায় উত্তাল দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে বালুরঘাট পর্যন্ত পদ্ম শিবিরের বিশাল কর্মসূচি – বার্তা.in

বিজেপির পরিবর্তন যাত্রায় উত্তাল দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুর থেকে বালুরঘাট পর্যন্ত পদ্ম শিবিরের বিশাল কর্মসূচি – বার্তা.in

News Desk: আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে বড়সড় রাজনৈতিক কর্মসূচি শুরু করল ভারতীয় জনতা পার্টি। সুকান্ত মজুমদারের নেতৃত্বে শুরু হওয়া এই ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে জেলায় ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে। গঙ্গারামপুর থেকে যাত্রা শুরু হওয়ার পর ফুলবাড়ী এলাকায় একটি বর্ণাঢ্য স্বাগত সভার আয়োজন করা হয়।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ফুলবাড়ীর সভায় আরও অংশ নেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এছাড়াও তপনের বিধায়ক বুধরাই টুডু