দোলের পরেই ভোটের দামামা: কয় দফায় নির্বাচন? – বার্তা.in
News Desk: রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে জল্পনার অবসান হতে চলেছে। নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের কমিটি মার্চ মাসের শুরুতে রাজ্য সফরে আসছে। জানা গেছে, ভোটার তালিকা সংশোধনের কাজ চলায় এবং ধর্মীয় সেন্টিমেন্টের কথা মাথায় রেখে দোলের পরেই ভোটের দিনক্ষণ জানানো হবে। বাংলাসহ পাঁচ রাজ্যে একইসঙ্গে ভোট ঘোষণা হতে পারে। এদিকে দফাসংখ্যা নিয়ে শুরু হয়েছে দড়িটানাটানি। রাজ্য প্রশাসন এক দফায় ভোট করতে প্রস্তুত থাকলেও, জাতীয় নির্বাচন কমিশন নিরাপত্তার খাতিরে তিন দফায় ভোট করানোর কথা ভাবছে। কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে এলেই বিষয়টি চূড়ান্ত হবে।