Admin

ভারতে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ – বার্তা.in

ভারতে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ – বার্তা.in

বার্তা.in ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে আগামী সপ্তাহে তিন দিনের সরকারি সফরে ভারতে আসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি এই সফরে তিনি দিল্লিতে ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ যোগ দেবেন। এছাড়া দুই রাষ্ট্রপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠকে ‘হরাইজন ২০৪৭ রোডম্যাপ’ ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সফর চলাকালীন দুই নেতা মুম্বই গিয়ে যৌথভাবে ‘ইন্ডিয়া-ফ্রান্স ইয়ার অব ইনোভেশন’-এর উদ্বোধন করবেন। গত বছর মোদির ফ্রান্স সফরের পর ম্যাক্রোঁর এই ফিরতি সফর দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব ও পারস্পরিক আস্থাকে আরও সুদৃঢ় করবে বলে মনে করছে 
ভারতের সুইৎজারল্যান্ড এখন হাতের নাগালে! সিকিমের মাউন্ট কাটাও হাতছানি দিচ্ছে অ্যাডভেঞ্চার প্রেমীদের। – বার্তা.in

ভারতের সুইৎজারল্যান্ড এখন হাতের নাগালে! সিকিমের মাউন্ট কাটাও হাতছানি দিচ্ছে অ্যাডভেঞ্চার প্রেমীদের। – বার্তা.in

বার্তা.in ডেস্কঃ উত্তর সিকিমের লাচুং থেকে ২৮ কিমি দূরে অবস্থিত মাউন্ট কাটাও সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৫,০০০ ফুট উঁচুতে এক তুষাররাজ্য। ইন্দো-চিন সীমান্তের কাছে অবস্থিত এই অফবিট গন্তব্যটি আদিম তুষারশুভ্র সৌন্দর্য, পাইন বন এবং স্কিইং ও স্নোবোর্ডিংয়ের মতো রোমাঞ্চকর স্নো-স্পোর্টসের জন্য পর্যটকদের কাছে ‘সিকিমের সুইৎজারল্যান্ড’ নামে পরিচিত। সারা বছর বরফে ঢাকা এই অঞ্চলে ভ্রমণের সেরা সময় ডিসেম্বর থেকে জুন মাস। তবে এটি একটি সংরক্ষিত সামরিক এলাকা হওয়ায় পর্যটকদের গ্যাংটক থেকে আগাম বিশেষ অনুমতি বা পারমিট নেওয়া বাধ্যতামূলক। দুর্গম পথে পাহাড়ের অপরূপ ভিউ আর হিমবাহের নিস্তব্ধতা 
ভারতের মুখোমুখি হতে মুখিয়ে নামিবিয়া: অঘটন নাকি লড়াই? – বার্তা.in

ভারতের মুখোমুখি হতে মুখিয়ে নামিবিয়া: অঘটন নাকি লড়াই? – বার্তা.in

বার্তা.in ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিশ্বের এক নম্বর দল ভারতের মুখোমুখি হচ্ছে নামিবিয়া। আগামী বৃহস্পতিবার দিল্লির মাঠে সূর্যকুমার যাদবদের বিরুদ্ধে নামার আগে রোমাঞ্চিত আফ্রিকান দেশটি। অধিনায়ক গেহার্ড ইরাসমাস জানান, ফলাফল নিয়ে না ভেবে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়াই তাদের মূল লক্ষ্য। অন্যদিকে, নেদারল্যান্ডস ম্যাচে ব্যর্থতার পর সতর্ক নামিবিয়া শিবির। কোচ ক্রেগ উইলিয়ামস ব্যাটারদের দায়িত্বশীল হওয়ার পাশাপাশি বড় জুটি গড়ার ওপর জোর দিয়েছেন। হারানোর কিছু নেই—এমন মানসিকতা নিয়ে ভারতের সুপরিকল্পিত বোলিং ও ব্যাটিং আক্রমণের মোকাবিলা করতে বিশেষ ছক কষছে আইসিসির এই অ্যাসোসিয়েট সদস্য 
মাত্র ২-এর ঘরের নামতা বলতে পারল না পাত্র, বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে গেলেন কনে – বার্তা.in

মাত্র ২-এর ঘরের নামতা বলতে পারল না পাত্র, বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে গেলেন কনে – বার্তা.in

বার্তা.in ডেস্কঃ উত্তরপ্রদেশের মহোবা জেলায় এক বিচিত্র ঘটনার জেরে ভেঙে গেল বিয়ে। বিয়ের আসরে মালাবদলের সময় পাত্রের আচরণে সন্দেহ হওয়ায় কনে তাকে সহজ একটি পরীক্ষা দিতে বলেন। কনে সরাসরি পাত্রকে ২-এর ঘরের নামতা শোনানোর অনুরোধ করেন। কিন্তু একাধিক চেষ্টার পরেও পাত্র সঠিকভাবে নামতা বলতে ব্যর্থ হলে কনে তৎক্ষণাৎ বিয়ে করতে অস্বীকার করেন। সারা রাত ধরে বোঝানোর পরেও নিজের সিদ্ধান্তে অনড় থাকেন কনে।এই ঘটনাকে কেন্দ্র করে বিয়ের মণ্ডপে তুমুল উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ডাকা হয়। পরবর্তীতে দুই পরিবারের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটমাট করা হয়। 
অভিষেক শর্মা কি বাদ? দ্বিতীয় ম্যাচের আগে দুশ্চিন্তায় কোটি কোটি ক্রিকেট ভক্ত! – বার্তা.in

অভিষেক শর্মা কি বাদ? দ্বিতীয় ম্যাচের আগে দুশ্চিন্তায় কোটি কোটি ক্রিকেট ভক্ত! – বার্তা.in

বার্তা.in ডেস্কঃ নিউজ ডেস্ক : বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের আগে কোটি কোটি ক্রিকেট ভক্তের মনে এখন একটাই প্রশ্ন—মাঠে নামতে পারবেন তো বিধ্বংসী ব্যাটার অভিষেক শর্মা? চোট আর অসুস্থতার কবলে পড়ে এই তারকা ব্যাটারের ছিটকে যাওয়ার আশঙ্কা এখন প্রবল। দলের মূল শক্তিকে হারানো মানেই কি ভারতের জয়ের পথে বড় বাধা? অভিষেক না খেললে মাঠের ভারসাম্য যেমন বিগড়ে যাবে, তেমনি দর্শকদের প্রত্যাশাতেও বড় ধাক্কা লাগবে।বর্তমানে পেটের সমস্যায় ভুগছেন অভিষেক, এমনকি অনুশীলনেও তাকে দেখা যায়নি। তিনি যদি শেষ পর্যন্ত খেলতে না পারেন, তবে ভারতের ব্যাটিং লাইন-আপে বড় পরিবর্তন 
আপনার অ্যান্ড্রয়েড কি নিরাপদ? গুগলের চরম সতর্কতা – বার্তা.in

আপনার অ্যান্ড্রয়েড কি নিরাপদ? গুগলের চরম সতর্কতা – বার্তা.in

বার্তা.in ডেস্কঃ বিশ্বজুড়ে প্রায় ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড স্মার্টফোন বর্তমানে সাইবার হামলার প্রবল ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে গুগল। মূলত অ্যান্ড্রয়েডের পুরনো সংস্করণ ব্যবহারকারী ফোনগুলোতেই হ্যাকাররা সহজে হানা দিচ্ছে। নিয়মিত সিকিউরিটি আপডেট না পাওয়ায় এই বিশাল সংখ্যক ডিভাইস এখন ম্যালওয়্যার ও ব্যক্তিগত তথ্য চুরির আশঙ্কায় কার্যত অরক্ষিত অবস্থায় রয়েছে।গুগলের তথ্যমতে, মাত্র ৫৮ শতাংশ স্মার্টফোন বর্তমানে নিরাপদ। অধিকাংশ ব্যবহারকারী এখনও অ্যান্ড্রয়েড ১৩ বা তার আগের সংস্করণে আটকে থাকায় এই সংকট তৈরি হয়েছে। তথ্য সুরক্ষা নিশ্চিত করতে ব্যবহারকারীদের দ্রুত অপারেটিং সিস্টেম আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। আপডেট 
গর্ভাবস্থায় মানসিক অবসাদ কি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য ঝুঁকি বাড়াচ্ছে, জেনে নিন – বার্তা.in

গর্ভাবস্থায় মানসিক অবসাদ কি আপনার সন্তানের ভবিষ্যতের জন্য ঝুঁকি বাড়াচ্ছে, জেনে নিন – বার্তা.in

বার্তা.in ডেস্কঃ গর্ভাবস্থায় মায়ের মানসিক স্বাস্থ্যের ওপরই নির্ভর করে অনাগত সন্তানের ভবিষ্যৎ। ল্যানসেট জার্নালের একটি সাম্প্রতিক গবেষণায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে যে, অন্তঃসত্ত্বা থাকাকালীন কোনো নারী যদি ডিপ্রেশন বা তীব্র মানসিক চাপে ভোগেন, তবে তার সরাসরি প্রভাব পড়ে শিশুর মস্তিষ্কের বিকাশে। এর ফলে শিশুর মধ্যে এডিএইচডি (ADHD) বা অটিজমের মতো গুরুতর সমস্যা দেখা দেওয়ার প্রবল ঝুঁকি তৈরি হয়। চিকিৎসকদের মতে, দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, যা ভ্রূণের বিকাশে বাধা সৃষ্টি করে।পারিবারিক কলহ, অনিদ্রা বা পর্যাপ্ত সমর্থনের অভাব গর্ভাবস্থায় অবসাদের 
নিজের বাবাই স্বামী, এক অদ্ভুত জনজাতির এমন কুপ্রথা জানলে আপনিও চমকে উঠবেন – বার্তা.in

নিজের বাবাই স্বামী, এক অদ্ভুত জনজাতির এমন কুপ্রথা জানলে আপনিও চমকে উঠবেন – বার্তা.in

বার্তা.in ডেস্কঃ নিউজ ডেস্ক : সভ্য সমাজে বাবা ও মেয়ের সম্পর্ক অত্যন্ত পবিত্র হলেও, প্রতিবেশী দেশ বাংলাদেশের মান্ডি জনজাতির এক অদ্ভুত নিয়ম আপনাকে ভাবিয়ে তুলবে। এখানে সামাজিক নিরাপত্তার দোহাই দিয়ে কম বয়সেই মেয়েদের নিজের বাবার (সৎ বাবা) সাথে বিয়ে দেওয়া হয়। এটি নিছক কোনো গল্প নয়, বরং এক প্রচলিত কুপ্রথা যা আজও সেখানকার নারীদের জীবনকে দুর্বিষহ করে তুলছে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগছে, ঐতিহ্যের নামে এমন অমানবিক নিয়ম কি আজও মেনে নেওয়া সম্ভব?এই প্রথার পেছনে অদ্ভুত এক যুক্তি রয়েছে। যদি কোনো বিধবা নারী দ্বিতীয় 
দোলের পরেই কি ভোট? আপনার এলাকায় কবে নির্বাচন, জানা যাবে খুব শীঘ্রই! – বার্তা.in

দোলের পরেই কি ভোট? আপনার এলাকায় কবে নির্বাচন, জানা যাবে খুব শীঘ্রই! – বার্তা.in

বার্তা.in ডেস্কঃ নিউজ ডেস্ক: দোলের আমেজ কাটতে না কাটতেই কি বাজবে ভোটের দামামা? নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসার পরেই পরিষ্কার হবে আসল ছবি। মনে করা হচ্ছে, মার্চের শুরুতেই চূড়ান্ত হবে বাংলার ভোটের দিনক্ষণ। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—ভোটের সূচি কি সাধারণ জনজীবনে বড় কোনো প্রভাব ফেলবে?নির্বাচন কয় দফায় হবে, তা নিয়ে তুঙ্গে জল্পনা। রাজ্য প্রশাসন এক দফায় ভোট করতে প্রস্তুত থাকলেও কমিশন সম্ভবত কয়েক দফায় ভোট করানোর পথে হাঁটবে। সঠিক সময়ে ভোট ঘোষণা ও পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলে ভোটাররা কতটা 
ভোলারি ঘাঁটিতে যুদ্ধের ক্ষত মুছছে পাকিস্তান! ফাঁস উপগ্রহ চিত্র – বার্তা.in

ভোলারি ঘাঁটিতে যুদ্ধের ক্ষত মুছছে পাকিস্তান! ফাঁস উপগ্রহ চিত্র – বার্তা.in

বার্তা.in ডেস্কঃ অপারেশন সিঁদুরে ভারতীয় বায়ুসেনার হানায় বিধ্বস্ত ভোলারি বিমানঘাঁটি মেরামতের কাজ শুরু করেছে পাকিস্তান। সাম্প্রতিক উপগ্রহ চিত্রে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত হ্যাঙারের ছাদ সরিয়ে পুনর্নির্মাণের প্রস্তুতি নিচ্ছে পাক বায়ুসেনা। ওই হ্যাঙারেই পাকিস্তানের গুরুত্বপূর্ণ ‘এরাই’ বিমান ধ্বংস হয়েছিল বলে অনুমান করা হচ্ছে।গত বছরের ১০ মে ভারতীয় ক্ষেপণাস্ত্রের আঘাতে তছনছ হয়ে যায় পাকিস্তানের একাধিক সামরিক স্থাপনা। ভোলারি ছাড়াও মুরিদ ও নূর খান ঘাঁটিতেও চলছে সংস্কার কাজ। ধ্বংসলীলা ঢাকতে কোথাও লাল ত্রিপল, আবার কোথাও দ্রুত মেরামতির মাধ্যমে নিজেদের সামরিক শক্তি পুনরুদ্ধারের মরিয়া চেষ্টা চালাচ্ছে ইসলামাবাদ।