মূত্রত্যাগে জ্বালা? অবহেলা করলে ইউটিআই পৌঁছাতে পারে কিডনিতে! – বার্তা.in
বার্তা.in ডেস্কঃ মূত্রত্যাগের সময় জ্বালা, বারবার প্রস্রাবের বেগ বা প্রস্রাবের রঙ–গন্ধে পরিবর্তন—এই লক্ষণগুলোকে অনেকেই সাধারণ সমস্যা ভেবে উপেক্ষা করেন। কিন্তু এগুলো হতে পারে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI)-এর ইঙ্গিত। ইউটিআই মূলত মূত্রনালী, মূত্রথলি বা কিডনিতে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ, যা সময়মতো চিকিৎসা না করলে কিডনির মতো গুরুত্বপূর্ণ অঙ্গের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। সাধারণত E. coli ব্যাকটেরিয়া মূত্রনালী দিয়ে শরীরে প্রবেশ করে এই সংক্রমণ ঘটায়। অপর্যাপ্ত জল পান, দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখা, অপরিচ্ছন্ন টয়লেট ব্যবহার, ডায়াবেটিস ও রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকলে ইউটিআইয়ের ঝুঁকি বেড়ে যায়।ইউটিআই