বিরাটের দেশে বিশ্বজয়ীদের নাভিশ্বাস, নেপালকে ৪ রানে হারিয়ে ঘাম দিয়ে জ্বর সারল ইংল্যান্ডের – বার্তা.in
বার্তা.in ডেস্কঃ টি২০ বিশ্বকাপে নেপালের অবিশ্বাস্য লড়াইয়ে হার মানতে বসল ইংল্যান্ড। মুম্বইয়ের ওয়াংখেড়েতে ইংল্যান্ডের ১৮৪ রানের জবাবে ব্যাট করতে নেমে দীপেন্দ্র সিং আইরি (৪৪) ও লোকেশ বামের (৩৯*) ব্যাটে জয়ের দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল নেপাল। তবে শেষ ওভারে স্যাম কারানের মাপা বোলিংয়ে মাত্র ৪ রানে হার মানতে হয় নেপালি বাহিনীদের।এর আগে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ১৮৪ রান তোলে। হ্যারি ব্রুক ও জ্যাকব বেথেলের অর্ধশতরান এবং উইল জ্যাকসের ঝোড়ো ইনিংস লড়াইয়ের পুঁজি গড়ে দেয়। পালটা ব্যাটে নেপাল ১৮০ রান তুললেও ইতিহাস গড়া থেকে মাত্র কয়েক ধাপ