জীবিত ভোটারদের ফর্ম ৭ পূরণ করতে বলার অভিযোগ, বাদুড়িয়ার BDO অফিসে বিক্ষোভ – বার্তা.in
বার্তা.in ডেস্কঃ ভোট দেওয়ার অধিকার নিয়ে দুশ্চিন্তায় বাদুড়িয়ার সাধারণ মানুষ। জীবিত ভোটারদের ফর্ম ৭ পূরণে বাধ্য করার অভিযোগে শনিবার BDO অফিসে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, এতে নাম বাদ পড়লে ভোট দেওয়ার সুযোগ হারাতে পারেন বহু মানুষ। ঘটনাটি ভোটার তালিকার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মৃত বা দ্বৈত নাম বাদে ফর্ম ৭ ব্যবহারের কথা থাকলেও, অভিযোগ—ইচ্ছাকৃতভাবে জীবিত ভোটারদের নাম কাটার চেষ্টা চলছে। স্থানীয়দের দাবি, এই চক্রান্তে গণতান্ত্রিক অধিকার ক্ষতিগ্রস্ত হবে। BDO জানিয়েছেন, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত চলছে।