‘ডন ৩’ নিয়ে রণবীরের বিষ্ফোরক অভিযোগ, স্থগিত ছবির কাজ! – বার্তা.in
News Desk: ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’ ঘিরে ঘনীভূত হচ্ছে জটিলতা। সূত্রের খবর, চিত্রনাট্যের অভাব ও নির্মাতাদের অপেশাদারিত্বের অভিযোগ তুলে রণবীর সিং এই ফ্র্যাঞ্চাইজি থেকে সরে দাঁড়িয়েছেন। এর ফলে ছবির ভবিষ্যৎ বর্তমানে অনিশ্চিত হয়ে পড়েছে। পরিস্থিতি সামলাতে আমির খানসহ বলিউডের শীর্ষ প্রযোজকরা বৈঠকে বসেছেন। একদিকে ফারহান বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছেন, অন্যদিকে রণবীর সৃজনশীল মতপার্থক্যকে দায়ী করেছেন। বড় বাজেটের এই ছবি ঘিরে এখন টালমাটাল গোটা ইন্ডাস্ট্রি।