ভারত-পাক মহারণ: নকভির চালে মান বাঁচাল পাকিস্তান – বার্তা.in
News Desk: ভারতকে বয়কটের নাটক করতে গিয়ে চরম বেকায়দায় পড়েছিল পাকিস্তান। শেষমেশ সম্মান বাঁচাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) দিয়ে একটি বিশেষ ‘অনুরোধপত্র’ লিখিয়ে নিয়েছেন পিসিবি প্রধান মহসিন নকভি। আইসিসি বৈঠকে এই চিঠিকে হাতিয়ার করেই ক্রিকেটের স্বার্থে ভারতের বিরুদ্ধে খেলতে রাজি হওয়ার নাটক সাজিয়েছে পাকিস্তান বোর্ড। পিটিআই সূত্রের খবর, নকভি নিজেই বিসিবি প্রধান আমিনুল ইসলাম বুলবুলকে ফোন করে এই অনুরোধ করার প্রস্তাব দেন। এই সমঝোতার পরেই ১৫ ফেব্রুয়ারি দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মেগা লড়াই নিশ্চিত হয়েছে। ম্যাচ ঘোষণার সাথে সাথেই আকাশছোঁয়া হয়েছে বিমান ভাড়া, মুম্বই-কলম্বো রুটের টিকিটের