স্মার্টফোনের আসক্তিতে কি হারিয়ে যাচ্ছে রাতের ঘুম এবং আপনিও কি ইনসমনিয়ার শিকার – এক ঝলক NEWS বাংলা – বার্তা.in
News Desk: NEWS DESK : ডিজিটাল দুনিয়ায় মগ্ন তরুণ প্রজন্ম বর্তমানে মারাত্মক ঘুমের সমস্যায় ভুগছে। দিনের পর দিন দেরি করে ঘুমানো বা আসাময়ে ঘুম ইনসমনিয়ার লক্ষণ হতে পারে। চিকিৎসকদের মতে, সপ্তাহে অন্তত তিন দিন করে টানা তিন মাস ঘুমের ব্যাঘাত ঘটলে তাকে ক্রনিক ইনসমনিয়া বলা হয়। মনোযোগের অভাব, মেজাজ খিটখিটে হওয়া এবং সারাদিন ক্লান্তি এই রোগের প্রধান উপসর্গ।অনিদ্রা কাটাতে ঘুমানোর এক ঘণ্টা আগে মোবাইল ও ল্যাপটপ থেকে দূরে থাকা জরুরি। এছাড়া ক্যাফিনযুক্ত খাবার বর্জন, নিয়মিত ধ্যান এবং শোবার ঘরের পরিবেশ শান্ত রাখা অত্যন্ত কার্যকর।