তারেক রহমানকে মোদীর অভিনন্দন, এবার কি সুদিন ফিরবে দুই দেশের সম্পর্কে? – বার্তা.in
News Desk: নিউজ ডেস্ক : বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয় পাওয়ায় দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ঐতিহাসিক জয়কে তারেক রহমানের নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রতিফলন হিসেবে উল্লেখ করে মোদী জানান, একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ভারত সবসময় থাকবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এই বার্তায় তিনি দুই দেশের বহুমুখী সম্পর্ক আরও মজবুত করতে এবং অভিন্ন লক্ষ্য অর্জনে একযোগে কাজ করার প্রবল ইচ্ছা প্রকাশ করেছেন। দীর্ঘদিন পর বাংলাদেশে এই রাজনৈতিক পটপরিবর্তন সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে ইতিবাচক