ভারত পাক হাইভোল্টেজ লড়াইয়ের আগে রোহিতের সতর্কবার্তা কি বিপদের সংকেত – বার্তা.in
News Desk: নিউজ ডেস্ক : পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচের আগে সূর্যকুমার যাদবদের সাবধান করলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। রবিবারের এই লড়াইয়ে ভারতকে ফেভারিট মানতে নারাজ তিনি। রোহিতের মতে, টি-টোয়েন্টি ক্রিকেটে যেকোনো দল যেকোনো সময় অঘটন ঘটাতে পারে। তাই সলমন আঘার বাহিনীকে হালকাভাবে নিলে সমর্থকদের কপালে দুঃখ জুটতে পারে। পরিসংখ্যান বা অতীত ফর্ম এই ম্যাচে বিশেষ কাজে আসবে না বলে মনে করেন রোহিত। নির্দিষ্ট দিনে যারা স্নায়ুর চাপ সামলে ভালো খেলবে, জয় তাদেরই হবে। সাধারণ ক্রিকেট প্রেমীদের জন্য এটি নিছক ম্যাচ হলেও মাঠের লড়াইয়ে