চেনাব নদীতে ভারতের মেগা প্রজেক্টে ঘুম উড়ল পাকিস্তানের – বার্তা.in
News Desk: নিউজ ডেস্ক : চেনাব নদীর ওপর ভারতের সাওয়ালকোট জলবিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হতেই চরম উদ্বেগে পড়েছে পাকিস্তান। ভারতের এই একতরফা সিদ্ধান্তে প্রতিবেশী দেশে তীব্র জলসংকটের আশঙ্কা তৈরি হয়েছে, যা সরাসরি প্রভাব ফেলতে পারে সেখানের কৃষি ও সাধারণ জনজীবনে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি ভারতকে চিঠি পাঠিয়ে প্রযুক্তিগত তথ্য ও আলোচনার দাবি জানিয়েছে ইসলামাবাদ। ১৯৬০ সালের সিন্ধু জল চুক্তির দোহাই দিয়ে পাকিস্তান এখন শান্তির আবেদন জানালেও ভারতের কঠোর অবস্থানে তারা কার্যত কোণঠাসা। ভারতের এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে পাকিস্তানের জলের অধিকার সংকুচিত হতে পারে বলে