সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের টেক্কা দিয়ে লন্ড্রি ব্যবসায় মাসে আয় লাখ লাখ টাকা – বার্তা.in
News Desk: পড়াশোনা করলেই কি কেবল মোটা বেতনের চাকরি পাওয়া সম্ভব? প্রথাগত এই ধারণাকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এক লন্ড্রি ব্যবসায়ী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি তথ্য অনুযায়ী, স্বামী-স্ত্রী মিলে চালানো একটি ছোট লন্ড্রি থেকে প্রতি মাসে নিট লাভ থাকছে ২ লক্ষ টাকারও বেশি। ভারতের একজন অভিজ্ঞ সফটওয়্যার ইঞ্জিনিয়ারের সমপরিমাণ উপার্জন করতে যেখানে বছরের পর বছর সময় লেগে যায়, সেখানে এই দম্পতির ব্যবসায়িক সাফল্য নেটিজেনদের রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে।এক্স হ্যান্ডেলে জনৈক মহিলার শেয়ার করা এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, প্রতিদিন গড়ে ১০ হাজার টাকার