শুভেন্দুর সংখ্যালঘু তত্ত্বে জল ঢেলে সম্প্রীতির নয়া বার্তা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য – বার্তা.in
News Desk: বিজেপির অন্দরে সংখ্যালঘু নীতি নিয়ে যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পুরনো মন্তব্যে বিতর্ক তুঙ্গে, তখনই সম্পূর্ণ বিপরীত পথে হাঁটার ডাক দিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শনিবার সংখ্যালঘু মোর্চার সম্মেলনে যোগ দিয়ে তিনি স্পষ্ট জানান, মুসলিমদের সঙ্গে দূরত্ব নয়, বরং তাঁদের কাছে পৌঁছনোই দলের মূল লক্ষ্য। শুভেন্দুর কট্টর অবস্থানের বিপরীতে শমীকের এই উদার সুর এবং সম্মেলনে বিরোধী দলনেতার অনুপস্থিতি বঙ্গ বিজেপির অন্দরের সমীকরণ নিয়ে রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে। সম্মেলনে শমীক উগ্রপন্থার বদলে উন্নয়নের সওয়াল করে বলেন, যারা হাতে তরোয়াল নিয়ে ঘোরে,