পাকিস্তানের রহস্যময় বোলারকে রুখতে সূর্যের বিশেষ চাল নেটে ঝড় তুলল ভারত – বার্তা.in
News Desk: নিউজ ডেস্ক : কলম্বোয় ভারত-পাক মহারণের আগে পাক স্পিনার উসমান তারিকের অদ্ভুত বোলিং স্টাইল নকল করে সতীর্থদের প্র্যাকটিস করালেন অধিনায়ক সূর্যকুমার যাদব। মাঠের লড়াইয়ে ‘আউট অফ সিলেবাস’ প্রশ্ন সামলাতে ভারতীয় ব্যাটারদের এই আগাম প্রস্তুতি এখন সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে। সাধারণ দর্শকদের জন্য এটি স্রেফ বিনোদন হলেও, হাই-ভোল্টেজ ম্যাচে পাক রহস্য ভেদ করতে সূর্যের এই উদ্ভাবনী কৌশল টিম ইন্ডিয়ার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। বৃষ্টির ভ্রুকুটি থাকলেও ভারতীয় শিবিরে স্বস্তির খবর নিয়ে ফিরেছেন ফিট অভিষেক শর্মা। তবে পিচের চরিত্র বুঝে কুলদীপ যাদবের অন্তর্ভুক্তি নিয়ে চলছে