অনলাইনেও আবেদন করা যাবে যুবসাথী প্রকল্পে, আজ থেকেই রাজ্যজুড়ে শুরু হচ্ছে বিশেষ শিবির – বার্তা.in
News Desk: রাজ্যের বেকার যুবক-যুবতী থেকে শুরু করে সাধারণ মানুষের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। আজ, রবিবার থেকেই পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নতুন কর্মসূচি ‘স্বনির্ভর বাংলা’। এই বিশেষ কর্মসূচির আওতায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে শিবির করে যুবসাথী, লক্ষ্মীর ভাণ্ডার এবং খেতমজুরদের আর্থিক সহায়তা প্রকল্পের আবেদনপত্র জমা নেওয়া হবে। তবে এবারের সবথেকে বড় চমক হলো, যুবসাথী প্রকল্পের জন্য এখন থেকে ঘরে বসেই অনলাইনে আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসনগুলিকে পাঠানো এক বিশেষ বার্তায় নবান্ন জানিয়েছে, আবেদনকারীরা https://sportsandyouth.wb.gov.in/wbyouthservices অথবা https://apas.wb.gov.in পোর্টালের মাধ্যমে দ্রুত