পায়ে কি বিদ্যুতের ঝটকা বা জ্বালাপোড়া অনুভব করছেন? অবহেলা করলে পঙ্গুত্বের ঝুঁকি বাড়াচ্ছে ‘নিউরোপ্যাথি’ – বার্তা.in
News Desk: February 15, 202612:26 pmশরীরের ভেতরেই যেন বয়ে চলেছে বৈদ্যুতিক প্রবাহ, কখনো সুঁচ ফোটার মতো তীব্র যন্ত্রণা, আবার কখনো পা একদম অবশ— এই লক্ষণগুলো কি আপনার খুব চেনা? যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে সাবধান! আপনি হয়তো ‘নিউরোপ্যাথি’ নামক এক জটিল স্নায়বিক রোগের শিকার হচ্ছেন। আধুনিক জীবনযাত্রায় এই রোগটি নিঃশব্দে থাবা বসাচ্ছে হাজার হাজার মানুষের শরীরে। সাধারণত স্নায়ু বা নার্ভ ক্ষতিগ্রস্ত হলেই এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। আমাদের শরীরের স্নায়ুগুলো মূলত মস্তিষ্ক থেকে সংকেত বয়ে নিয়ে যায় হাত, পা, হৃদপিণ্ড এবং অন্ত্রের মতো গুরুত্বপূর্ণ