শশী থারুর কি বিদেশমন্ত্রী হতে চান, মণিশঙ্কর আইয়ারের বিস্ফোরক দাবিতে তোলপাড় কংগ্রেস – বার্তা.in
News Desk: NEWS DESK :কেরল বিধানসভা নির্বাচনের মুখে বর্ষীয়ান কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের একের পর এক বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে পড়েছে হাত শিবির। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি তিরুবনন্তপুরমের চারবারের সাংসদ শশী থারুরের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন। আইয়ারের মতে, থারুর নিজেকে দেশের পরবর্তী বিদেশমন্ত্রী হিসেবে দেখতে চান এবং সেই লক্ষ্যেই তিনি পাকিস্তানের প্রতি কঠোর অবস্থান নেওয়ার কৌশল অবলম্বন করছেন। থারুর ও দলীয় নেতৃত্বের মধ্যেকার চাপা উত্তেজনা এই মন্তব্যের ফলে নতুন করে প্রকাশ্যে চলে এসেছে।দলের অভ্যন্তরীণ ফাটল আরও চওড়া করে আইয়ার তীব্র আক্রমণ শাণিয়েছেন