সেমিস্টারে ফেল করায় চরম পথ বেছে নিলেন হবু ডাক্তার, শেষ চিঠিতে বাবা-মায়ের কাছে ক্ষমা চাইলেন মেধাবী ছাত্র – বার্তা.in
News Desk: শহরের এক নামী সরকারি মেডিকেল কলেজে নেমে এল শোকের কালো ছায়া। সোমবার সকালে হোস্টেলের ঘর থেকে উদ্ধার হলো এক দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়ার নিথর দেহ। স্বপ্ন ছিল সাদা অ্যাপ্রন গায়ে চাপিয়ে মানুষের সেবা করবেন, কিন্তু মাঝপথেই থমকে গেল সব। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সেমিস্টার পরীক্ষায় অকৃতকার্য হওয়ার গ্লানি সহ্য করতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ওই তরুণ।মৃত ছাত্রের ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ, যা পড়ে চোখে জল আসছে দুঁদে অফিসারদেরও। সেখানে লেখা ছিল, “মা-বাবা আমাকে ক্ষমা করে দিও,