ডায়াবেটিস রোগীদের জন্য ফল কি নিরাপদ? সঠিক তথ্য জানালেন বিশেষজ্ঞরা – বার্তা.in
News Desk: ডায়াবেটিস রোগীদের ফল খাওয়া নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করলেন পুষ্টিবিদরা। তাঁদের মতে, সব ফল রক্তে শর্করার মাত্রা একইভাবে বাড়ায় না। বিশেষ করে কম গ্লাইসেমিক সূচক (GI) যুক্ত ফলগুলো ধীরে ধীরে হজম হওয়ায় গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তবে রস করে খাওয়ার বদলে ফাইবার সমৃদ্ধ আস্ত ফল খাওয়া বেশি উপকারী। পেঁপে, পেয়ারা, আপেল, কমলা, জাম ও স্ট্রবেরির মতো ফলগুলো পরিমিত পরিমাণে ডায়াবেটিস রোগীদের ডায়েটে রাখা যেতে পারে।বিশেষজ্ঞদের মতে, পেয়ারার ফাইবার এবং আপেলের ‘পেকটিন’ চিনি শোষণের গতি কমিয়ে দেয়। একইভাবে জাম এবং ভিটামিন-সি সমৃদ্ধ