মায়াপুরে ইসকনের ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসছেন অমিত শাহ – বার্তা.in
News Desk: আগামী বুধবার নদিয়ার মায়াপুরে ইসকনের বিশেষ ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এটি তাঁর সাম্প্রতিক সময়ের সংক্ষিপ্ততম পশ্চিমবঙ্গ সফর হতে চলেছে। সফরসূচি অনুযায়ী, দুপুর ২টো ২৫ মিনিটে শাহ মায়াপুরে পৌঁছাবেন। সেখানে তাঁকে বৈদিক মন্ত্রোচ্চারণ ও সংকীর্তনের মাধ্যমে স্বাগত জানানো হবে। এরপর তিনি ইসকন প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত প্রভুপাদের মূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন এবং রাধামাধবসহ বিভিন্ন বিগ্রহ দর্শন ও পূজা সম্পন্ন করবেন। ৩টে ২০ মিনিটে তাঁর নির্ধারিত ভাষণ