ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের বৈধতা চ্যালেঞ্জ, কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নোটিস – বার্তা.in
News Desk: February 17, 202611:27 am২০২৩ সালের ডিজিটাল ব্যক্তিগত তথ্য সুরক্ষা আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা একাধিক আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই মর্মে কেন্দ্রকে নোটিস জারি করেছে। তবে আইনের ধারাগুলো বিশদে খতিয়ে দেখার আশ্বাস দিলেও, এখনই এই আইনের ওপর কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিতে রাজি হয়নি শীর্ষ আদালত।তথ্যাভিজ্ঞ মহলের মতে, এই আইনের বেশ কিছু ধারা নিয়ে বিতর্ক রয়েছে। বিশেষ করে সরকারি সংস্থাগুলোকে দেওয়া বিশেষ ছাড় এবং তথ্য সুরক্ষা পর্ষদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন