Admin

কর্তব্যে গাফিলতি: উত্তর ২৪ পরগনায় ৩ মাইক্রো অবজারভারকে বরখাস্ত করল নির্বাচন কমিশন – বার্তা.in

কর্তব্যে গাফিলতি: উত্তর ২৪ পরগনায় ৩ মাইক্রো অবজারভারকে বরখাস্ত করল নির্বাচন কমিশন – বার্তা.in

News Desk: নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। উত্তর ২৪ পরগনা জেলায় মঙ্গলবার বিকেলে তিনজন মাইক্রো অবজারভারকে (ERMOS) তাদের পদ থেকে বরখাস্ত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক। জেলা নির্বাচনী তালিকা পর্যবেক্ষকদের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর। অভিযোগ উঠেছে, বরখাস্ত হওয়া ওই তিন পর্যবেক্ষক নিজেদের দায়িত্ব পালন না করে সেই কাজ অন্য ব্যক্তির হাতে তুলে দিয়েছিলেন। কমিশনের স্পষ্ট নির্দেশিকা অনুযায়ী, নির্বাচনী তালিকা তৈরি বা তথ্য ইনপুট করার মতো গুরুত্বপূর্ণ কাজ কোনোভাবেই আউটসোর্স করা যাবে না। 
বিশ্বকাপে বড় অঘটন: বৃষ্টিতে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবোয়ে – বার্তা.in

বিশ্বকাপে বড় অঘটন: বৃষ্টিতে অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবোয়ে – বার্তা.in

News Desk: টি-টোয়েন্টি বিশ্বকাপে এক অভাবনীয় পরিস্থিতির সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। মঙ্গলবার পাল্লেকেলেতে আয়ারল্যান্ড বনাম জিম্বাবোয়ে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হলো প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। অন্যদিকে, ম্যাচ ভেস্তে যাওয়ায় প্রাপ্ত এক পয়েন্টের সৌজন্যে নাটকীয়ভাবে সুপার এইট-এ নিজেদের জায়গা নিশ্চিত করে ফেলেছে জিম্বাবোয়ে।গ্রুপ ‘বি’ থেকে শ্রীলঙ্কার পর দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে পৌঁছাল সিকান্দার রাজার নেতৃত্বাধীন জিম্বাবোয়ে। গত আসরে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হওয়া দলটি এবার অদম্য পারফরম্যান্স দেখিয়ে শেষ আটে জায়গা করে নিল। এই সমীকরণের ফলে অস্ট্রেলিয়ার পাশাপাশি আয়ারল্যান্ড 
বিপাকে সোহম চক্রবর্তী! ৬৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের এফআইআর – বার্তা.in

বিপাকে সোহম চক্রবর্তী! ৬৮ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের এফআইআর – বার্তা.in

News Desk: তৃণমূল বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে গুরুতর আর্থিক তচ্ছরূপের অভিযোগ আনলেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শাহিদ ইমাম। চারু মার্কেট থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, ‘পাকা দেখা’ সিনেমায় বিনিয়োগের বকেয়া ৬৮ লক্ষ টাকা ফেরত চাইতেই সোহম ও তাঁর সহযোগীরা শাহিদকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে দাবি। জেল থেকে জামিনে মুক্তির পর টাকা ফেরত না পেয়ে আদালতের দ্বারস্থ হন শাহিদ, যার প্রেক্ষিতেই শুরু হয়েছে পুলিশি তদন্ত। এই ঘটনায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেলেও সোহম চক্রবর্তীর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া মেলেনি।
নিজের বিয়ে রুখে অনন্য নজির বীরভূমের ছাত্রীর, উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী – বার্তা.in

নিজের বিয়ে রুখে অনন্য নজির বীরভূমের ছাত্রীর, উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী – বার্তা.in

News Desk: বীরভূমের দুবরাজপুরের সাহসী ছাত্রী সমাপ্তি মণ্ডল নিজের বাল্যবিবাহ রুখে দিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছেন। মুক্তিপুর উচ্চ বিদ্যালয়ের একাদশ শ্রেণির এই ছাত্রী পরিবারের অমতে বিয়ে করতে অস্বীকার করেন। পড়াশোনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছায় তিনি ব্লক প্রশাসনের দ্বারস্থ হন এবং সঠিক সময়ে প্রশাসনিক হস্তক্ষেপে ওই বিয়ে বাতিল করা হয়। সমাপ্তির এই অকুতোভয় পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে ছাত্রীর হাতে একটি কম্পিউটার তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, 
জেফ্রি এপস্টিন কাণ্ডে ভারতীয় তরুণীর নাম, চাঞ্চল্যকর তথ্য প্রকাশে আন্তর্জাতিক মহলে তোলপাড় – বার্তা.in

জেফ্রি এপস্টিন কাণ্ডে ভারতীয় তরুণীর নাম, চাঞ্চল্যকর তথ্য প্রকাশে আন্তর্জাতিক মহলে তোলপাড় – বার্তা.in

News Desk: প্রয়াত মার্কিন ধনকুবের জেফ্রি এপস্টিনের যৌন নির্যাতন ও মানব পাচার সংক্রান্ত মামলার নতুন নথি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। আন্তর্জাতিক স্তরে আলোড়ন সৃষ্টি করা এই নথিতে প্রথমবারের মতো এক ভারতীয় তরুণীর নাম উঠে এসেছে। আমেরিকার বিচার বিভাগ থেকে প্রকাশিত এই তথ্যে জানা গেছে যে, ওই তরুণীও এপস্টিনের কুখ্যাত নেটওয়ার্কের শিকার হয়েছিলেন। এই ঘটনা সামনে আসতেই ভারত ও আমেরিকা—উভয় দেশেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।মার্কিন আইন সংস্থা ‘এডওয়ার্ডস পটিঙ্গার এলএলসি’-র আইনজীবী ব্রিটনি হেন্ডারসনের পাঠানো একটি ই-মেইল থেকে এই চাঞ্চল্যকর তথ্যটি সামনে আসে। সেখানে জানানো হয়েছে, 
বাংলাদেশে দীর্ঘ ৩৪ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী এবং ফিরল বিএনপি শাসন – বার্তা.in

বাংলাদেশে দীর্ঘ ৩৪ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী এবং ফিরল বিএনপি শাসন – বার্তা.in

News Desk: ঢাকা: দীর্ঘ দুই দশকের অপেক্ষা ফুরোল। বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনে এক নতুন অধ্যায়ের সূচনা করে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। মঙ্গলবার ঢাকার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন তাঁকে শপথ বাক্য পাঠ করান। এর মাধ্যমে দেশটিতে তিন দশকেরও বেশি সময় পর কোনো পুরুষ প্রধানমন্ত্রী শাসনভার গ্রহণ করলেন।এক নজরে নতুন সরকারের পথচলাবিএনপির নিরঙ্কুশ জয়: ২৯৯টি আসনের মধ্যে ২১২টিতে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি।নতুন মুখের মেলা: তারেক রহমানের মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রীর মধ্যে ১৭ জনই নতুন। এমনকি প্রতিমন্ত্রী পর্যায়ের ২৪ 
অসমে হ্যাটট্রিক করতে মরিয়া বিজেপি, কোন্দলে জেরবার কংগ্রেসের দুর্গ কি ভাঙবে এবার – বার্তা.in

অসমে হ্যাটট্রিক করতে মরিয়া বিজেপি, কোন্দলে জেরবার কংগ্রেসের দুর্গ কি ভাঙবে এবার – বার্তা.in

News Desk: গুয়াহাটি: আসামে বিধানসভা নির্বাচনের দামামা বাজতে আর মাত্র কয়েক দিন বাকি। নির্বাচন কমিশন সূত্রের খবর, মার্চের দ্বিতীয় সপ্তাহেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে পারে এবং এপ্রিলের প্রথম সপ্তাহেই এক দফায় সম্পন্ন হতে পারে ভোটগ্রহণ। উত্তর-পূর্বের এই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে এবার অল-আউট ঝাঁপাতে চলেছে গেরুয়া শিবির।হিমন্তই তুরুপের তাস, শাহ-মোদির মেগা সমাবেশবিজেপি সূত্রের খবর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আকাশচুম্বী জনপ্রিয়তাকেই হাতিয়ার করতে চাইছে দল। নিচুতলার কর্মীদের রিপোর্টেও তাঁর ওপর ভরসা রাখার ইঙ্গিত মিলেছে। রাজ্যের উন্নয়ন, নারী ক্ষমতায়ন, হিন্দুত্ববাদ এবং অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখেই প্রচারে 
জেলবন্দি ইমরান খানের স্বাস্থ্যের অবনতি: উদ্বিগ্ন গাওস্কর-কপিলসহ ১৪ কিংবদন্তি ক্রিকেটার – বার্তা.in

জেলবন্দি ইমরান খানের স্বাস্থ্যের অবনতি: উদ্বিগ্ন গাওস্কর-কপিলসহ ১৪ কিংবদন্তি ক্রিকেটার – বার্তা.in

News Desk: পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন অধিনায়ক তথা প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সুনীল গাওস্কর ও কপিল দেবসহ বিশ্বের ১৪ জন কিংবদন্তি ক্রিকেটার। বর্তমানে ভারত ও পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্কে টানাপড়েন থাকলেও, প্রাক্তনরা মাঠের লড়াইকে ছাপিয়ে মানবিকতাকে প্রাধান্য দিয়েছেন। গুরুতর অসুস্থ ইমরানের সুচিকিৎসার দাবিতে তাঁরা যৌথভাবে পাকিস্তান সরকারকে একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে গ্রেগ চ্যাপেল, ক্লাইভ লয়েড ও স্টিভ ওয়-র মতো তারকারাও রয়েছেন। তাঁরা জানিয়েছেন, ৯২-এর বিশ্বকাপজয়ী অধিনায়কের অবদান অবিস্মরণীয়। বিশেষ করে ইমরানের কমে আসা দৃষ্টিশক্তি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে 
অমিত শাহকে ‘বর্ষার ব্যাঙ’ বলে তীব্র কটাক্ষ তৃণমূল সাংসদ কীর্তি আজাদের – বার্তা.in

অমিত শাহকে ‘বর্ষার ব্যাঙ’ বলে তীব্র কটাক্ষ তৃণমূল সাংসদ কীর্তি আজাদের – বার্তা.in

News Desk: আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম বাংলার রাজনীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্য সফরের প্রাক্কালে তাঁকে ‘বর্ষার ব্যাঙ’ বলে তীব্র আক্রমণ শানিয়েছেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। মঙ্গলবার দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, ভোট এলেই বিজেপি নেতারা বাংলায় ‘ডেইলি প্যাসেঞ্জারি’ শুরু করেন। বিগত নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণে কেন্দ্র ব্যর্থ হয়েছে বলেও তিনি দাবি করেন।সাংসদ আজাদ আরও কটাক্ষ করে বলেন, ভোটের সময় ব্যাঙের মতো ডাকার অভ্যাস রয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের। প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বারবার রাজ্যে এলেও সাধারণ মানুষ তাঁদের প্রত্যাখ্যান করেছেন। 
মাত্র ৫ সেকেন্ডে মিলবে হার্ট ফেইলিউরের আগাম সতর্কবার্তা – বার্তা.in

মাত্র ৫ সেকেন্ডে মিলবে হার্ট ফেইলিউরের আগাম সতর্কবার্তা – বার্তা.in

News Desk: হার্ট ফেল বা হার্ট ফেইলিউরের কথা শুনলেই অনেকের মনে ভয় কাজ করে। কিন্তু বাস্তবে এই সমস্যা অনেক সময় নীরবে শরীরে ঢুকে পড়ে। বয়স বাড়ছে, ক্লান্তি লাগছে এসব ভেবে আমরা প্রাথমিক লক্ষণগুলো এড়িয়ে যাই। অথচ শ্বাসকষ্ট, দ্রুত হৃদস্পন্দন কিংবা পা–গোড়ালি ফুলে যাওয়ার মতো উপসর্গ হতে পারে বড় বিপদের আগাম বার্তা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে একটি সহজ পরীক্ষা ‘৫ সেকেন্ড লেগ টেস্ট’। বলা হচ্ছে, এটি নাকি হার্ট ফেইলিউরের প্রাথমিক ইঙ্গিত দিতে পারে। কিন্তু আসলে এই টেস্ট কী, আর কতটা গুরুত্ব দেওয়া উচিত?হার্ট ফেইলিউর