ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান, ৬০ বছর বয়সে প্রয়াত অভিনেত্রী প্রবীণা দেশপাণ্ডে – বার্তা.in
News Desk: বলিউড ও মরাঠি চলচ্চিত্রের পরিচিত মুখ প্রবীণা দেশপাণ্ডে মঙ্গলবার সকালে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর। ২০১৯ সাল থেকে তিনি ‘মাইলোমা’ নামক এক প্রকার ক্যানসারে আক্রান্ত ছিলেন। দীর্ঘ অসুস্থতা সত্ত্বেও পেশাদারিত্ব বজায় রেখে অভিনয় চালিয়ে গিয়েছিলেন এই গুণী শিল্পী। প্রবীণা দেশপাণ্ডে হিন্দি ও মরাঠি ছবি ছাড়াও টেলিভিশন ধারাবাহিকে দাপিয়ে কাজ করেছেন। বিশেষ করে ‘জালেবি’ ছবিতে রিয়া চক্রবর্তীর শাশুড়ির চরিত্রে এবং ‘ঘর এক মন্দির’ ধারাবাহিকে তাঁর অভিনয় দর্শক মহলে প্রশংসিত হয়। এ ছাড়াও তিনি সলমন খানের সঙ্গে ‘রেডি’