এসআইআর-এ গাফিলতির অভিযোগ, এবার কমিশনের কোপে ৩ মাইক্রো অবজার্ভার – বার্তা.in
News Desk: নির্বাচনী কাজে গাফিলতির অভিযোগে সাত এআইআরও-র পর এবার তিনজন মাইক্রো অবজার্ভারকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। মঙ্গলবার সিইও পশ্চিমবঙ্গ তাঁদের এক্স (X) হ্যান্ডেলে এই শাস্তিমূলক পদক্ষেপের কথা জানান। অভিযুক্তদের মধ্যে রয়েছেন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের ম্যানেজার, ইউকো ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার এবং সেন্ট্রাল ট্যাক্সের একজন ইন্সপেক্টর। এসআইআর (SIR) সংক্রান্ত দায়িত্ব পালনে অবহেলার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে খবর।সাসপেন্ড হওয়া এই তিন আধিকারিকের বিরুদ্ধে ইতিমধ্য়েই বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতি নিয়মিতভাবে কমিশনকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।