দেবতারা আশীর্বাদ করলেও এবার আর পাশ করতে পারবে না বিজেপি, শাহকে বেনজির চ্যালেঞ্জ মহুয়ার – বার্তা.in
News Desk: February 18, 202610:51 amনিজস্ব সংবাদ দাতা, কৃষ্ণনগর: ২০২৬-এর বিধানসভা নির্বাচনের রণদামামা বাজার আগেই বাংলার রাজনৈতিক পারদ তুঙ্গে। বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাইভোল্টেজ মায়াপুর সফরের ঠিক আগের দিনই বিস্ফোরক কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সরাসরি বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে আক্রমণ শানিয়ে তিনি সাফ জানিয়ে দিলেন, “বাংলার সমস্ত মন্দিরের দেবতারা আশীর্বাদ করলেও এবার আর বৈতরণী পার হতে পারবে না বিজেপি।”মঙ্গলবার কৃষ্ণনগর পুরসভা এলাকায় ‘পথশ্রী’ প্রকল্পের একগুচ্ছ রাস্তা ও সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করতে এসে কার্যত রণংদেহী মেজাজে ধরা দেন মহুয়া। তাঁর মূল অভিযোগের