জেলে ইমরান খানকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ: আঙুল স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধানের দিকে – বার্তা.in
News Desk: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাবন্দি অবস্থায় হত্যার চক্রান্ত চলছে বলে বিস্ফোরক অভিযোগ করেছেন তাঁর পরিবার। সম্প্রতি আদিয়ালা জেলে সাক্ষাৎ শেষে বোন আলিমা ও উজমা খান জানান, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি ও সেনাপ্রধান আসিম মুনির এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছেন। পরিবারের দাবি, ৭৩ বছর বয়সী নেতার দৃষ্টিশক্তি হ্রাস পেলেও তাঁকে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে না। দুর্নীতির মামলায় ২০২৩ সাল থেকে বন্দি ইমরানের শারীরিক অবস্থার অবনতি নিয়ে উদ্বেগ বেড়েছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে সাক্ষাতের অনুমতি মেলেনি বলে অভিযোগ উঠলেও তা অস্বীকার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে তাঁর