ইস্টবেঙ্গলে ডেনমার্কের গোলমেশিন: লাল-হলুদে যোগ দিলেন স্ট্রাইকার আন্তন সজ়বার্গ – বার্তা.in
News Desk: ইন্ডিয়ান সুপার লিগের মাঝপথেই শক্তি বাড়াল ইস্টবেঙ্গল এফসি। ডেনমার্কের ২৫ বছর বয়সি স্ট্রাইকার আন্তন সজ়বার্গকে সই করাল লাল-হলুদ ব্রিগেড। আমেরিকার ক্লাব মন্টেরে বে এফসি থেকে আসা এই ফুটবলারকে ষষ্ঠ বিদেশি হিসেবে দলে নেওয়া হয়েছে। ক্লাবে তিনি ৭৭ নম্বর জার্সি পরে মাঠে নামবেন। শারীরিক শক্তি ও হেডে পারদর্শী সজ়বার্গের ইউএসএল চ্যাম্পিয়নশিপে ১০টি গোল ও ৫টি অ্যাসিস্টের রেকর্ড রয়েছে। কোচ অস্কার ব্রুজ়ো তাঁর গতি ও গোল করার দক্ষতার ওপর ভরসা রাখছেন। দলের আক্রমণভাগকে আরও শক্তিশালী করতেই এই তরুণ তুর্কিকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে