Admin

আবু ধাবিতে হাই জাম্পে বাজিমাত মন্ত্রী বীরবাহার মা চুনীবালার – বার্তা.in

আবু ধাবিতে হাই জাম্পে বাজিমাত মন্ত্রী বীরবাহার মা চুনীবালার – বার্তা.in

News Desk: রাজনীতির ময়দান থেকে খেলার মাঠ, সবর্ত্রই অপ্রতিরোধ্য হাঁসদা পরিবার। আবু ধাবিতে আয়োজিত ‘মাস্টার্স ২০২৬’ প্রতিযোগিতায় হাই জাম্পে তৃতীয় স্থান দখল করে বিশ্বমঞ্চে বাংলার মুখ উজ্জ্বল করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদার মা চুনীবালা হাঁসদা। ষাটোর্ধ্ব এই লড়াকু নেত্রী তথা প্রাক্তন বিধায়কের সাফল্যে গর্বিত ঝাড়গ্রাম।খেলার মাঠের লড়াইগত ৫ ফেব্রুয়ারি থেকে আবু ধাবিতে শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড মাস্টার্স গেম ২০২৬’। ৪২টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে হাই জাম্পে ব্রোঞ্জ জিতলেন চুনীবালা। এর আগে ইতালি এবং শ্রীলঙ্কাতেও বিদেশের মাটিতে সাফল্যের স্বাক্ষর রেখেছিলেন তিনি।বাংলার জয়জয়কারচুনীবালার পাশাপাশি এই প্রতিযোগিতায় 
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উত্তাল পাকিস্তান: ‘অগ্নিগর্ভ’ পরিস্থিতিতে রাজপথে পিটিআই – বার্তা.in

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উত্তাল পাকিস্তান: ‘অগ্নিগর্ভ’ পরিস্থিতিতে রাজপথে পিটিআই – বার্তা.in

News Desk: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যের অবনতি ও জেল হেফাজতে নির্যাতনের অভিযোগে দেশজুড়ে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ ও আত্তক ব্রিজ অবরোধ করায় খাইবার পাখতুনখোয়া কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ইসলামাবাদে সংসদ ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের পাশাপাশি বিক্ষোভকারীরা ইমরান খানকে দ্রুত শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছেন। ইমরানের বোনদের অভিযোগ, আদিয়ালা জেলে তিনি ‘অকল্পনীয় নির্যাতনের’ শিকার এবং তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি মাত্র ১৫ শতাংশে নেমে এসেছে। তাঁরা এই পরিস্থিতির জন্য পাক সেনাপ্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী 
অনলাইনে ‘যুবসাথী’র আবেদন করতে গিয়ে বিপত্তি, সার্ভার বিভ্রাটে ক্যাম্পে উপচে পড়া ভিড় – বার্তা.in

অনলাইনে ‘যুবসাথী’র আবেদন করতে গিয়ে বিপত্তি, সার্ভার বিভ্রাটে ক্যাম্পে উপচে পড়া ভিড় – বার্তা.in

News Desk: রাজ্য সরকারের ‘যুবসাথী’ প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতেই মঙ্গলবার সকাল থেকে ব্যাপক বিভ্রাটের মুখে পড়লেন আবেদনকারীরা। নবান্নের পক্ষ থেকে ভিড় এড়াতে অনলাইনে ফর্ম পূরণের সুযোগ দেওয়া হলেও, সকাল থেকেই সংশ্লিষ্ট ওয়েবসাইটটি স্তব্ধ হয়ে যায়। দীর্ঘক্ষণ চেষ্টা করেও পোর্টাল না খোলায় বিপাকে পড়েন হাজার হাজার বেকার যুবক-যুবতী।অনলাইনে কাজ না হওয়ায় বাধ্য হয়ে আবেদনকারীরা পুনরায় স্থানীয় ক্যাম্পগুলোর দিকে ছুটছেন। এর ফলে প্রতিটি ক্যাম্পেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে, যা সামাল দিতে হিমশিম খাচ্ছেন কর্মীরা। উল্লেখ্য, ভিড় ও বিশৃঙ্খলা এড়াতেই https://apas.wb.gov.in ওয়েবসাইটের মাধ্যমে 
ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষ নাম বাদ! নির্বাচন কমিশনকে ‘তুঘলকি’ বলে তুলোধোনা মমতার – বার্তা.in

ভোটার তালিকা থেকে ৫৮ লক্ষ নাম বাদ! নির্বাচন কমিশনকে ‘তুঘলকি’ বলে তুলোধোনা মমতার – বার্তা.in

News Desk: নির্বাচন কমিশনের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তিনি কমিশনকে ‘তুঘলকি’ বলে কটাক্ষ করে অভিযোগ করেন, আইটি সেলের মাধ্যমে এআই (AI) ব্যবহার করে প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন, বিহারের ক্ষেত্রে যে নিয়ম মানা হচ্ছে, বাংলার ক্ষেত্রে কেন সেই নিয়ম আলাদা?১১টি সুনির্দিষ্ট পয়েন্ট তুলে ধরে মমতার অভিযোগ, উৎসবের মরসুমে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে। মৃত ভোটারদের তথ্য যাচাইয়ের নামে প্রহসন চলছে বলেও তিনি তোপ দাগেন। ইআরও (ERO) আধিকারিকদের সাসপেন্ড করার ঘটনায় ক্ষোভ উগরে 
রমজান উপলক্ষে মুখ্যমন্ত্রীকে অধীর চৌধুরীর চিঠি: একগুচ্ছ বিশেষ সুবিধার দাবি – বার্তা.in

রমজান উপলক্ষে মুখ্যমন্ত্রীকে অধীর চৌধুরীর চিঠি: একগুচ্ছ বিশেষ সুবিধার দাবি – বার্তা.in

News Desk: আসন্ন রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে একগুচ্ছ দাবি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রোজাদারদের সুবিধার্থে রেশন দোকানে ভর্তুকি মূল্যে চাল, ডাল, চিনি ও খেজুর সরবরাহের পাশাপাশি বাজারদর নিয়ন্ত্রণে বিশেষ টাস্ক ফোর্স গঠনের আবেদন জানিয়েছেন তিনি। এছাড়া সেহরি ও ইফতারের সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও পানীয় জল নিশ্চিত করার দাবিও তোলা হয়েছে। প্রাক্তন সাংসদ তাঁর চিঠিতে ঈদের জন্য তিন দিনের সরকারি ছুটি এবং যাতায়াতের সুবিধার্থে অতিরিক্ত বাস-ট্রেন চালানোর প্রস্তাব দিয়েছেন। পাশাপাশি, উৎসবের দিনগুলিতে ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ 
গুজরাট থেকে ফেরার পথে নিখোঁজ পুরুলিয়ার শ্রমিক, ১০ মাস ধরে অপেক্ষায় পরিবার – বার্তা.in

গুজরাট থেকে ফেরার পথে নিখোঁজ পুরুলিয়ার শ্রমিক, ১০ মাস ধরে অপেক্ষায় পরিবার – বার্তা.in

News Desk: গুজরাটের আমেদাবাদে একটি ওষুধ কারখানায় কর্মরত পুরুলিয়ার পাড়া থানার কেটলাপুর গ্রামের বাসিন্দা অনুপ মাহাতো গত ১০ মাস ধরে নিখোঁজ। ২০২৫ সালের ১ মে কর্মস্থল থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে উঠলেও আর ফেরেননি পরিবারের একমাত্র এই রোজগেরে সদস্য। এর আগে নিখোঁজ ডায়েরি ও প্রশাসনিক স্তরে যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তাঁর কোনো হদিস মেলেনি। বর্তমানে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন মা পানুবালা মাহাতোসহ পরিবারের সদস্যরা।সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসতেই পুরুলিয়া জেলা তৃণমূলের একটি প্রতিনিধি দল নিখোঁজ শ্রমিকের বাড়িতে গিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তবে এই 
ভারতে কি এবার শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে? কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন অশ্বিনী বৈষ্ণব – বার্তা.in

ভারতে কি এবার শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে? কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন অশ্বিনী বৈষ্ণব – বার্তা.in

News Desk: অস্ট্রেলিয়ার পর এবার কি ভারত? দেশের কোটি কোটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর জন্য বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শিশুদের মানসিক সুরক্ষা এবং ডিপফেক প্রযুক্তির অপব্যবহার রুখতে কেন্দ্র এবার অত্যন্ত কঠোর অবস্থান নিতে চলেছে বলে জানা গেছে।বয়সভিত্তিক নিয়ন্ত্রণে জোর দিচ্ছে কেন্দ্রকেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সভিত্তিক বিধিনিষেধ আনার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা চলছে। বিশেষ করে কমবয়সিদের ওপর ডিজিটাল প্ল্যাটফর্মের নেতিবাচক প্রভাব এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পরিকল্পনা। ফেসবুক, ইনস্টাগ্রাম বা ইউটিউবের 
আইপ্যাক কাণ্ড: সুপ্রিম কোর্টে পালটা হলফনামা জমা দিল ইডি – বার্তা.in

আইপ্যাক কাণ্ড: সুপ্রিম কোর্টে পালটা হলফনামা জমা দিল ইডি – বার্তা.in

News Desk: আইপ্যাক দপ্তরে অভিযান ঘিরে চলা আইনি লড়াইয়ে এবার সুপ্রিম কোর্টে পালটা হলফনামা জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি স্পষ্টভাবে জানিয়েছে, এই অভিযানের নেপথ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। বরং তদন্ত চলাকালীন তাদের মৌলিক অধিকার খর্ব করা হয়েছে বলে ইডি শীর্ষ আদালতে জোরালো দাবি জানিয়েছে। গত ৮ জানুয়ারি আইপ্যাক অফিসে তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলপ্রয়োগ ও নথি ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল। এর প্রেক্ষিতে গত ১৫ জানুয়ারি পুলিশের এফআইআর-এর ওপর স্থগিতাদেশ দেয় আদালত। ৩ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী পালটা হলফনামায় জানান, 
পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে তলব – বার্তা.in

পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, বিজেপি বিধায়ক অশোক দিন্দাকে তলব – বার্তা.in

News Desk: পূর্ব মেদিনীপুরের ময়নার মৎস্য হাব থেকে মাছের গাড়ি চলাচলে পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে বিতর্কে জড়ালেন স্থানীয় বিজেপি বিধায়ক অশোক দিন্দা। একটি জনসভা থেকে তিনি দাবি করেন, পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা মৎস্যজীবীদের থেকে নিয়মিত মাসোহারা নিচ্ছেন। বিধায়কের এই মন্তব্যের ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।এই ঘটনার প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার মিতুন দে জানান, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে আদালতের অনুমতি নিয়ে বিধায়ককে নোটিশ পাঠানো হয়েছে এবং ময়না থানায় 
নির্বাচনের আগে বড় পদক্ষেপ, ডিইও-র সেই ‘বিতর্কিত’ ইস্যুতেই এবার কড়া নজর কমিশনের – বার্তা.in

নির্বাচনের আগে বড় পদক্ষেপ, ডিইও-র সেই ‘বিতর্কিত’ ইস্যুতেই এবার কড়া নজর কমিশনের – বার্তা.in

News Desk: পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা বা এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে এবার বিশেষ তৎপরতা দেখালো নির্বাচন কমিশন। যে ইস্যু তুলে কিছুদিন আগে পূর্ব বর্ধমানের জেলাশাসক তথা ডিইও (DEO) ভর্ৎসিত হয়েছিলেন, শেষ পর্যন্ত সেই পথেই হাঁটল কমিশন।রাজ্যের সিইও দফতরের পক্ষ থেকে সমস্ত জেলাশাসকদের বিশেষ নির্দেশ পাঠানো হয়েছে। যেখানে জেলাভিত্তিক আদিম জনজাতি, তফসিলি জাতি (SC), জনজাতি, বনবাসী এবং আশ্রমের আবাসিকদের বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে এই তথ্য জমা দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, যা বিকেলের মধ্যেই দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে পাঠিয়ে