রাশিয়ায় আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি: শসার দাম ছাড়ালো মাংসের দরকেও – বার্তা.in
News Desk: রাশিয়ায় আকাশছোঁয়া মুদ্রাস্ফীতির জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বিশেষত খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধিতে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। সেদেশের খাদ্যাভ্যাসের অপরিহার্য অংশ শসার দাম এখন আকাশচুম্বী। বর্তমানে কেজি প্রতি শসা ৩০০ রুবেল বা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫৮ টাকায় বিক্রি হচ্ছে, যা সাধারণ সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। কোথাও কোথাও এই দাম মাংসের দরকেও ছাড়িয়ে গেছে। দীর্ঘকালীন ইউক্রেন যুদ্ধ এবং তীব্র শীতের কারণে দেশটিতে শ্রম ও সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। সামরিক খাতে বিপুল ব্যয় এবং অসামরিক ক্ষেত্রে উৎপাদন হ্রাসের ফলে এই চরম অর্থনৈতিক অস্থিরতা তৈরি