টিকিট না পেলেও অন্য কোথাও যাবেন না, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েই বড় বার্তা বিষ্ণুপ্রসাদ শর্মার – বার্তা.in
News Desk: কলকাতা: লোকসভা নির্বাচনের আগে পাহাড়ের রাজনীতিতে বড়সড় ধামাকা। জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘাসফুল শিবিরে নাম লেখালেন কার্শিয়াংয়ের প্রভাবশালী বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। যোগদানের পরেই বিস্ফোরক মেজাজে দেখা গেল তাঁকে। স্পষ্ট জানিয়ে দিলেন, কোনো ব্যক্তিগত স্বার্থ বা টিকিটের লোভে তিনি দলবদল করেননি।কোনো শর্ত ছাড়াই তৃণমূলে বিষ্ণুপ্রসাদতৃণমূলে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, “আমি টিকিটের জন্য তৃণমূলে আসিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে চাই। দল যদি আমায় টিকিট নাও দেয়, তবুও আমি অন্য কোথাও যাব না। তৃণমূলের একনিষ্ঠ কর্মী হিসেবেই পাহাড়ের