অন্ধ্রপ্রদেশে প্রযুক্তিনির্ভর সুশাসন, মুখ্যমন্ত্রী নাইডু ও বিল গেটসের গুরুত্বপূর্ণ বৈঠক – বার্তা.in
News Desk: অন্ধ্রপ্রদেশের প্রশাসনিক সংস্কার ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের রূপরেখা পর্যালোচনায় এক তাৎপর্যপূর্ণ সফরে অমরাবতী পৌঁছালেন গেটস ফাউন্ডেশনের চেয়ারম্যান বিল গেটস। রাজ্যের সচিবালয়ে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ও উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এই উচ্চপর্যায়ের বৈঠকে ‘স্বর্ণআন্ধ্র ভিশন ২০৪৭’ প্রকল্পের আওতায় শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে আধুনিক প্রযুক্তির সমন্বয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সফরকালে বিল গেটস রিয়েল টাইম গভর্ন্যান্স (আরটিজিএস) সেন্টার পরিদর্শন করেন। সেখানে তথ্যের স্বচ্ছতা ও দ্রুত পরিষেবা প্রদানে প্রযুক্তির ব্যবহার দেখে তিনি বিশেষ আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে ‘সঞ্জীবনী’ প্রকল্প এবং মেডটেক