মার্কিন নিষেধাজ্ঞা মান্য করে মুম্বই উপকূলে আটক ৩ ইরানি তেল ট্যাঙ্কার – বার্তা.in
News Desk: মুম্বই উপকূলে আমেরিকার নিষিদ্ধ তালিকাভুক্ত তিনটি ইরানি তেল ট্যাঙ্কার আটক করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। ‘স্টেলার রুবি’, ‘অ্যাসফল্ট স্টার’ এবং ‘আল জাফরিয়া’ নামক এই জাহাজগুলির বিরুদ্ধে মাঝসমুদ্রে পরিচয় গোপন করে অবৈধভাবে তেল পাচারের অভিযোগ রয়েছে। ফেব্রুয়ারি মাসের শুরুতে চালানো এই অভিযানে জাহাজগুলি জব্দ করার পাশাপাশি নজরদারি বাড়াতে আরব সাগর ও ভারত মহাসাগরে নৌসেনার বিশেষ দল মোতায়েন করা হয়েছে।এই ঘটনার প্রেক্ষিতে ভারতের কূটনৈতিক অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে আমেরিকার সঙ্গে বাণিজ্যিক শুল্ক হ্রাস ও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হওয়ার আবহে দিল্লির