বিজয়-রশ্মিকার বিয়ের কার্ড ফাঁস! ২০২৬-এ কি তবে চার হাত এক হচ্ছে? – বার্তা.in
News Desk: দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে ফের বিয়ের জল্পনা তুঙ্গে। সম্প্রতি অনলাইনে একটি বিয়ের আমন্ত্রণপত্র ফাঁস হয়েছে বলে দাবি করা হচ্ছে। কার্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ২৬ ফেব্রুয়ারি এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হবেন। এছাড়া ৪ মার্চ হায়দরাবাদে একটি জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানের কথা সেখানে উল্লেখ রয়েছে।ফাঁস হওয়া ওই কার্ডে এই তারকা যুগলকে তাঁদের জীবনের নতুন অধ্যায়ে সকলের আশীর্বাদ ও উপস্থিতি প্রার্থনা করতে দেখা গেছে। ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ ছবিতে এই জুটির অন-স্ক্রিন রসায়ন দর্শকদের মুগ্ধ