যুবসাথী প্রকল্পে রাজ্যে আবেদন ছাড়াল ৪২ লক্ষ, শীর্ষে দক্ষিণ ২৪ পরগনা – বার্তা.in
News Desk: রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুবসাথী’-তে নাম নথিভুক্তিকরণ ঘিরে তরুণ প্রজন্মের মধ্যে বিপুল উদ্দীপনা দেখা দিয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত মোট ৪২,৪৪,৬৫৭টি আবেদন জমা পড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী যুবক-যুবতীদের ভিড় জেলাজুড়ে চোখে পড়ার মতো। শুধুমাত্র ২০ তারিখেই নতুন করে ৬ লক্ষের বেশি আবেদন জমা পড়েছে।আবেদনকারীর সংখ্যার বিচারে বর্তমানে শীর্ষে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলা, যেখানে ৪,৪৩,৫১৮টি আবেদন জমা পড়েছে। এর পরেই যথাক্রমে মুর্শিদাবাদ (৪,৩৯,৪৭৫) এবং উত্তর ২৪ পরগনা (২,৯৬,৯২০) অবস্থান করছে।