প্রাক্তন স্ত্রীর সুখী দাম্পত্যে আক্রোশ: হায়দ্রাবাদে অন্তঃসত্ত্বা তরুণীকে কুপিয়ে খুন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের – বার্তা.in
News Desk: হায়দ্রাবাদে প্রাক্তন স্ত্রীকে নৃশংসভাবে খুনের অভিযোগে এক আইটি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২২ সালে বিয়ের পর থেকেই কানাডাপ্রবাসী ওই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়, যার জেরে ২০২৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর তরুণী দ্বিতীয়বার বিয়ে করে নতুন জীবন শুরু করলে অভিযুক্ত যুবক তা মেনে নিতে পারেনি। প্রতিশোধের নেশায় মত্ত হয়ে গত বুধবার তরুণীর ফ্ল্যাটে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাথারি কুপিয়ে খুন করে সে। মৃতার পরিবারের দাবি, তরুণী তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ঘটনার সময় অভিযুক্ত নিজেকে বাঁচাতে ঘরের ভেতর পেট্রল ঢেলে আগুন