বন্দি সেনাদের মুক্তির আর্জি অগ্রাহ্য পাকিস্তানের, উত্তপ্ত বালোচিস্তান – বার্তা.in
News Desk: February 21, 202611:19 amবালোচ লিবারেশন আর্মি (বিএলএ) কর্তৃক অপহৃত সাত পাকিস্তানি সেনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে বন্দি জওয়ানরা পাকিস্তান সরকারের কাছে তাঁদের দ্রুত মুক্তির জন্য কাতর আবেদন জানিয়েছেন। উল্লেখ্য, ‘অপারেশন হেরফ’-এর আওতায় ১৭ জন জওয়ানকে বন্দি করা হলেও বিএলএ ইতিমধ্যে ১০ জন বালোচ বংশোদ্ভূত সেনাকে মুক্তি দিয়েছে। বর্তমানে অবশিষ্ট সাতজনের মুক্তির বিনিময়ে নিজেদের যোদ্ধাদের ছেড়ে দেওয়ার শর্ত দিয়েছে সংগঠনটি।চাঞ্চল্যকর এই ভিডিওতে বন্দি সেনারা তাঁদের অফিশিয়াল পরিচয়পত্র প্রদর্শন করে নিজেদের সরকারি নিয়োগের প্রমাণ দিয়েছেন। তাঁদের দাবি, তাঁরা যথাযথ প্রক্রিয়ার